Tuesday, June 23, 2026

পুরীর প্রসাদ নিরাপদ? তিরুপতি-লাড্ডু বিতর্কের মাঝে পদক্ষেপ ওড়িশায়

Date:

Share post:

বিতর্কে তিরুপতির (Tirupati temple) লাড্ডু। তার মাঝেই দেশের একাধিক বড় উপাসনার স্থানে প্রসাদের গুণমান নিয়ে প্রশ্ন তোলা শুরু করেছে রাজনীতিক থেকে মন্দির কর্তৃপক্ষগুলি। এবার সেই বিতর্কে মধ্যেই সচেতন পদক্ষেপের পথে পুরীর (Puri) জগন্নাথ মন্দির (Jagannatah Temple) কর্তৃপক্ষ।

পুরীর জগন্নাথ মন্দিরের প্রসাদ নিয়ে বড় সিদ্ধান্ত। এবার জগন্নাথ মন্দিরের প্রসাদ (prasad) তৈরিতে ব্যবহৃত ঘিয়ের গুণমান পরীক্ষার কথা জানিয়েছে ওড়িশা সরকার। পুরীর জগন্নাথ মন্দিরের প্রসাদের জন্য ঘি (ghee) সরবরাহ করে শুধু ওড়িশা মিল্ক ফেডারেশন (Odisha Milk Federation)।

তিরুপতির প্রসাদী লাড্ডু (laddu) ইস্যুতে সুপ্রিম কোর্টে (Supreme Court) দায়ের হয়েছে জনস্বার্থ মামলা। এই বিতর্কের মাঝে পুরীর জেলা কালেক্টর সিদ্ধার্থ জানিয়েছেন, পুরীর (Puri) মন্দিরের প্রসাদ নিয়ে প্রশাসন সিদ্ধান্ত নিয়েছে দেবতাদের উৎসর্গ করা ও ভক্তদের প্রসাদে ব্যবহৃত ঘিয়ের গুণমান পরীক্ষা করা হবে। যদিও এখনও পর্যন্ত পুরীর প্রসাদ নিয়ে কোনও অভিযোগ নেই। যারা প্রসাদ তৈরি করেন এ নিয়ে তাঁদের সঙ্গেও কথা বলা হবে বলে জানানো হয়েছে।

Related articles

মেসি মামলায় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ স্বস্তি বহাল অরূপের, ফের ধাক্কা শতদ্রুর

মেসি মামলায় আপাতত স্বস্তি বহাল রাজ্যের প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাসের(Aroop Biswas)। হাইকোর্টের একক বেঞ্চের রক্ষাকবচ-নির্দেশকে চ্যালেঞ্জ করে...

বিচারপতির দাদা বিজেপি নেতা! বিচারব্যবস্থার উপর আস্থা রাখলেন কল্যাণ, মমতা-মামলায় বড় নির্দেশ হাই কোর্টের

ভবানীপুরের ভোটের ফলকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) চ্যালেঞ্জ মামলায় কেন্দ্রের ইভিএম (EMV), ভিভিপ্যাট (VVPat), CCTV ফুটেজ...

তিস্তা-জলঢাকায় হড়পা বান, উত্তরবঙ্গে জারি রেড অ্যালার্ট

টানা এক সপ্তাহের ভারি বৃষ্টিতে উত্তরবঙ্গের (North Bengal Heavy rainfall) অবস্থা বেশ আশঙ্কাজনক। তিস্তা (Tista) আর জলঢাকা (Jaldhaka)...

মহানগরীতে দুপুরেই আঁধার নামিয়ে তুমুল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি

গত কয়েক দিনের দমবন্ধ করা ভ্যাপসা গরম শেষে ফের কলকাতা (Kolkata) ও পার্শ্ববর্তী এলাকায় ঝেঁপে বৃষ্টি নামল। মঙ্গলবার...