Tuesday, June 23, 2026

হজযাত্রার নামে ভিখারি পাঠানো বন্ধ করতে পাকিস্তানকে কড়া চিঠি সৌদি আরবের 

Date:

Share post:

এবার ভিখারি পাঠানো বন্ধ করা নিয়ে পাকিস্তানকে করা ভাষায় চিঠি লিখল সৌদি আরব। হজ যাত্রার নামে আরবে হাজার হাজার পাকিস্তানি ভিখারি ঢুকছে আরবে। এই ঘটনায় ক্ষুব্ধ সৌদি আরব। অবিলম্বে পাকিস্তান এই প্রক্রিয়া বন্ধ না করলে কড়া পদক্ষেপ নিতে বাধ্য হবে বলেও জানিয়েছে সৌদি।

সৌদির হজ মন্ত্রকের তরফে পাকিস্তানের ধর্ম বিষয়ক মন্ত্রককে চিঠি পাঠিয়ে বলা হয়েছে, উমরাহ ভিসাকে হাতিয়ার করে ভিখারি পাঠানো বন্ধ করুক পাকিস্তান। তা না হলে আগামিদিনে পাকিস্তানি নাগরিকরা সৌদিতে হজে সমস্যার সম্মুখীন হবেন। সৌদি আরবের চিঠির পর নড়েচড়ে বসেছে পাকিস্তান সরকার। নয়া আইন আনার চিন্তাভাবনা শুরু করেছে। পাকিস্তানের বহু পর্যটন সংস্থা নাগরিকদের উমরাহ করতে পাঠায়। এবার তাদের সরাসরি আইনের আওতায় আনার পরিকল্পনা করছে সরকার।

হজে ভিখারি সমস্যা রুখতে চলতি বছরের মে মাসে ফতোয়া জারি করে সৌদি আরব জানিয়েছিল, বেআইনিভাবে কেউ এদেশে আসলে তাঁকে ১০ হাজার রিয়াল জরিমানা করা হবে। ভারতীয় মুদ্রায় যা প্রায় ২ লক্ষ ২২ হাজার টাকা। এবং বেআইনিভাবে কেউ ঢুকলে তাঁকে দেশে ফিরিয়ে দেওয়া হবে।









Related articles

মেসি মামলায় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ স্বস্তি বহাল অরূপের, ফের ধাক্কা শতদ্রুর

মেসি মামলায় আপাতত স্বস্তি বহাল রাজ্যের প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাসের(Aroop Biswas)। হাইকোর্টের একক বেঞ্চের রক্ষাকবচ-নির্দেশকে চ্যালেঞ্জ করে...

বিচারপতির দাদা বিজেপি নেতা! বিচারব্যবস্থার উপর আস্থা রাখলেন কল্যাণ, মমতা-মামলায় বড় নির্দেশ হাই কোর্টের

ভবানীপুরের ভোটের ফলকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) চ্যালেঞ্জ মামলায় কেন্দ্রের ইভিএম (EMV), ভিভিপ্যাট (VVPat), CCTV ফুটেজ...

তিস্তা-জলঢাকায় হড়পা বান, উত্তরবঙ্গে জারি রেড অ্যালার্ট

টানা এক সপ্তাহের ভারি বৃষ্টিতে উত্তরবঙ্গের (North Bengal Heavy rainfall) অবস্থা বেশ আশঙ্কাজনক। তিস্তা (Tista) আর জলঢাকা (Jaldhaka)...

মহানগরীতে দুপুরেই আঁধার নামিয়ে তুমুল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি

গত কয়েক দিনের দমবন্ধ করা ভ্যাপসা গরম শেষে ফের কলকাতা (Kolkata) ও পার্শ্ববর্তী এলাকায় ঝেঁপে বৃষ্টি নামল। মঙ্গলবার...