Wednesday, March 25, 2026

দুবাইয়ে বিনামূল্যে মিলছে আইফোন ম্যাক্স প্রো ১৬! ভাইরাল ভিডিয়ো দেখে ‘আফসোস’ সমাজমাধ্যমে

Date:

Share post:

সদ্য লঞ্চ করেছে আইফোনের নতুন সিরিজ আইফোন ম্যাক্স প্রো ১৬। আইফোনের সেই সদ্য লঞ্চ হওয়া ফোন দেদার বিলি করা হচ্ছে। লাগছে না এক পয়সাও! অবিশ্বাস্য হলেও এটাই সত্যি।

সম্প্রতি দুবাইয়ের রাস্তায় এভাবেই দেদার বিলি করা হল আইফোন ম্যাক্স প্রো ১৬। গাড়িতে আটকানো রয়েছে আইফোন ম্যাক্স প্রো ১৬। যে কেউ চাইলেই তা খুলে নিয়ে নিতে পারেন। টাকাপয়সার তো কোনো গল্পই নেই। ইনস্টাগ্রামে একটি ভিডিয়োয় দেখা গিয়েছে একটি বিলাসবহুল মার্সিডিজ গাড়ির পিছনের অংশে আটকে দেওয়া হয়েছে একাধিক আইফোন। সারগিল খান নামের এক ব্যক্তির অ্যাকাউন্ট থেকে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। ভিডিয়ো পোস্ট করে লেখা হয় এটা কেবলমাত্র দুবাইতেই সম্ভব। যদিও ভাইরাল সেই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি বিশ্ববাংলা সংবাদ।

ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে সারগিল নিজেই একটি আইফোন গাড়ি থেকে খুলে নিয়ে তা বাক্স থেকে বার করে দর্শকদের দেখাচ্ছেন। যে ব্যক্তি এই ভাবে আইফোন বিলি করছিলেন তিনিও গাড়িতেই বসেছিলেন। ফোনটি নেওয়ার পর সারগিল তাঁকে ধন্যবাদও জানান। অনেকেই বিনামূল্যে আইফোন না পাওয়ায় আফসোস করেছেন।

আরও পড়ুন- ১০০ দিনের কাজের টাকা কোথায়? প্রধানমন্ত্রীর জবাব চাইলেন ৫০০০ শ্রমিক

 

 

Related articles

কেমন আছেন সোনিয়া গান্ধী: রাতে হাসপাতালে প্রিয়াঙ্কা

রাজ্যসভার সাংসদ তথা কংগ্রেসের সংসদীয় কমিটির চেয়ারপার্সন সোনিয়া গান্ধী (Sonia Gandhi) মঙ্গলবার রাতে আচমকা অসুস্থ হয় পড়ায় তাঁকে...

ভোটের আগে ২৩টি কমিটি-পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা মুখ্যমন্ত্রীর

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নিয়ম মেনে বিভিন্ন সরকারি সংস্থা, কমিটি ও পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা দিলেন মুখ্যমন্ত্রী মমতা...

‘গোটা রাজ্য’ অ্যাডজুডিকেশনে! রাজ্যের মানুষের রক্তচাপ বাড়িয়ে নতুন ‘খেলা’ কমিশনের

নির্বাচন কমিশন চলতি এসআইআর প্রক্রিয়া যেভাবে এআই এবং কমিশনের নতুন নতুন উদ্ভাবনী ক্ষমতার দ্বারা পরিচালিত করছে তাতে গোটা...

বিরোধীদের তীব্র আপত্তি উড়িয়ে লোকসভায় পাশ রূপান্তরকামী সংশোধনী বিল

প্রবল বিতর্কের মধ্যেই মঙ্গলবার লোকসভায় পাশ হয়ে গেল রূপান্তরকামী ব্যক্তি (অধিকার সুরক্ষা) সংশোধনী বিল, ২০২৬। সংশোধিত এই বিল...