Monday, March 30, 2026

বিশ্বকাপে জয় নিয়ে আশাবাদী হরমনপ্রীত কৌর

Date:

Share post:

গত এশিয়ান গেমস ক্রিকেটে ভারতের পুরুষ ও মহিলা দুই ক্রিকেট দলই সোনা জিতেছিল। অনূর্ধ্ব ১৯ মেয়েদের বিশ্বকাপও জিতেছে ভারত। তবে সিনিয়র স্তরে ভারত কখনও আইসিসি ট্রফি জেতেনি।বেশ কয়েক বার সেমিফাইনাল এমনকি ফাইনাল অবধি পৌঁছলেও সেই বাধা আর পেরনো হয়নি। টি-টোয়েন্টিতে অবশ্য একবারই ফাইনালে উঠেছে। ২০২০ সালে হরমনপ্রীত কৌরের নেতৃত্বেই। এ বার সেরা টিম নিয়ে বিশ্বকাপে যাচ্ছেন, এমনটাই দাবি ক্যাপ্টেন হরমনপ্রীত কৌরের।

দুবাই এবং শারজাতে হবে বিশ্বকাপের ম্যাচগুলি।আগামী ৩ অক্টোবর থেকে শুরু হচ্ছে টুর্নামেন্ট। ২০০৯ সাল থেকে শুরু হয়েছে মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ।দুবাই রওনা হওয়ার আগে বিশ্বকাপ নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন ভারত অধিনায়ক হরমনপ্রীত কৌর ও কোচ অমল মুজুমদার।হরমনপ্রীত কৌর বলছেন, এটাই আমাদের সেরা টিম। দীর্ঘ সময় ধরে সকলে একসঙ্গে খেলছি। গত বছরও ট্রফির খুব কাছে পৌঁছেছিলাম। যে সমস্ত বিষয়ে আমাদের ভুল ত্রুটি ছিল, সবই কভার করেছি। অনেক ক্ষেত্রেই ছোট ছোট ভুলের জন্য ট্রফি হাতছাড়া হয়েছে। এ বার সব দিক থেকেই প্রস্তুত।









 

Related articles

SIR-এর কোপে মুর্শিদাবাদের নবাব পরিবারের শতাধিক সদস্যের নাম

নাম বাদ দেওয়ার পরিকল্পনা মাথায় রেখেই যে এই রাজ্যে নির্বাচন কমিশন (Election Commission) এসআইআরের (SIR) খেলা খেলেছে তা...

হোর্ডিং ভেঙে গুন্ডামি বিজেপির! পথে নেমে প্রতিবাদ কুণালের 

পায়ের তলায় মাটি নেই বুঝতে পেরে বিরোধীদের প্রচারে বাধা। রাতের অন্ধকারে কেন্দ্রীয় বাহিনী দিয়ে গুন্ডামি। বেলেঘাটার তৃণমূল প্রার্থী...

রাহুলের শেষ যাত্রায় সঙ্গী আর্জেন্টিনা জার্সি-লাল হলুদ পতাকা, শোকের ছায়া ময়দানে

আবেগে, চোখের জলে অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়কে (Rahul Arunoday Banerjee) চির বিদায় দিল কলকাতা। সিনেমা ,সাহিত্য, সঞ্চালনার ,মতোই...

ভোটের মুখে সিইও দফতরে বড় রদবদল, ডেপুটি সিইও পদে রাহুল নাথ

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার আগেই রাজ্যে পুলিশ ও প্রশাসনে বড়সড় রদবদলের ধারা বজায় রইল। এবার খোদ মুখ্য নির্বাচনী...