Friday, June 26, 2026

কুইন্টাল কুইন্টাল জল ছেড়েছে ডিভিসি, বলাগড়ের ভাঙন এলাকা পরিদর্শনে মন্তব্য রচনার

Date:

Share post:

ফের বেফাঁস মন্তব্য করে বসলেন রচনা বন্দ্যোপাধ্যায়(Rachana banerjee)।ডিভিসি-র জল ছাড়া প্রসঙ্গে বলতে গিয়ে রচনা বলেন, যেটা হয়েছে খুব খারাপ হয়েছে। মুখ্যমন্ত্রী যে বিষয়ে বলেছেন সে বিষয়ে আমি কিছু বলব না। উনি আমাদের গুরুজন। সাধারণ মানুষ সমস্যার মধ্যে পড়েছেন। না জানানোয় কুইন্টাল কুইন্টাল জল(Water) বেরিয়ে আসছে। মানুষের বাড়ি ঘর কিছু নেই। রাস্তায় বেরিয়ে পড়েছে।ওনারা বলছে জানিয়ে জল পাঠিয়েছেন। সত্যিটা কী আমাদের এই মুহূর্তে জানা নেই। হুগলির শ্রীপুর বলাগড়(Balagarh) গ্রাম পঞ্চায়েতের চাঁদরা কলোনি,মিলনগর গ্রামে ভাঙন কবলিত এলাকায় বুধবার পরিদর্শনে যান তৃনমূল সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়।তিনি অভিযোগ করেন, আগের বিজেপি সাংসদ এলাকার জন্য কিছুই করেনি।তবে মাটির বস্তা দিয়ে ভাঙন ঠেকানোর চেষ্টা নিয়ে ক্ষোভপ্রকাশ করেন গ্রামবাসীরা।

সাংসদের সামনে নিজেদের সমস্যার কথা তুলে ধরেন গ্রামবাসীরা।গঙ্গার(Ganga) ভাঙনে তলিয়ে গিয়েছে বাড়ি।পার ভাঙছে প্রতিনিয়ত।ভাঙনের আতঙ্কে দিন কাটছে গ্রামবাসীদের।যাদের বাড়ি তলিয়ে গিয়েছে তাদের আবাসের ঘর মেলেনি বলে অভিযোগ।রচনা বলেন,তিনমাস আগে যেখানে দাঁড়িয়ে প্রচার করে গিয়েছি সেই জায়গা তলিয়ে গিয়েছে।কয়েকটি বাড়ি ও রাস্তা গঙ্গায় মিশে গিয়েছে।খুবই খারাপ অবস্থা।এলাকার মানুষকে ত্রাণ দিয়েছি।গঙ্গা ভাঙন রোধ একটা বড় ব্যাপার।আমি লোকসভায় বলেছ,।আবারও বলব।কেন্দ্রের সাহায্য ছাড়া হবে না।ঘাটাল মাস্টার প্ল্যানের আদলে বলাগড় মাস্টার প্ল্যান(Balagarh master plan) করতে হবে।এর আগে যিনি সাংসদ ছিলেন তিনি কিছুই করেননি এলাকার জন্য।আমি জেতার পর এলাকার সব সমস্যা সমাধান করার চেষ্টা করছি।









Related articles

ড্রোন -নাইট ভিশন ক্যামেরায় তারাতলা গোডাউনে উদ্ধারকাজ সেনার

ভারী বৃষ্টির দুর্যোগে জেরে বৃহস্পতিবার দুপুরের পর দফায় দফায় থমকে যায় তারাতলার গোডাউনের উদ্ধারকাজ (Taratala Rescue Operation)। রাতেও...

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...