Thursday, June 25, 2026

বৃষ্টির বুধে দুর্ভোগ বাংলায়! নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ভারী বর্ষণ 

Date:

Share post:

বুধবারের সকাল থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি শুরু হয়েছে (Rain in South Bengal)। পুজোর আগে মাথায় হাত ব্যবসায়ী থেকে শুরু করে সাধারণ মানুষের। হাওয়া অফিসের পূর্বাভাসকে সত্যি করে দাপট দেখানো শুরু নিম্নচাপের। কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা জেলায় দিনভর বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলবে, জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর(Alipore Weather Department)।

হাওয়া অফিসের কর্তারা বলছেন দক্ষিণ ওড়িশা ও উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূলে নিম্নচাপ ক্রমশ এগিয়ে এসেছে স্থলভাগের দিকে। যার প্রভাবে এদিন সকাল থেকেই দফায় দফায় বৃষ্টি শুরু হয়েছে। দক্ষিণবঙ্গে বুধবার ও বৃহস্পতিবার উপকূল ও পশ্চিমের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বেলা যত গড়াবে ততই দুর্যোগ বাড়বে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় তাপমাত্রার খানিকটা পতন হয়েছে। বুধবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৮ ডিগ্রি সেলসিয়াস। উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা বুধবার থেকে শুক্রবার পর্যন্ত।


Related articles

মহরমে পরিষেবায় কাটছাঁট, শুক্রবারের মেট্রো সূচিতে বড় বদলের বিজ্ঞপ্তি

আগামী শুক্রবার মহরমের দিন ব্লু লাইন (Blue Line), ইয়েলো লাইন (Yellow Line) এবং গ্রিন লাইনে (Green Line) দৈনিক...

তারাতলা বিপর্যয় নিয়ে আজ বিধানসভায় বিবৃতি দেবেন মুখ্যমন্ত্রী

রাজ্য বিধানসভার বাজেট অধিবেশনের প্রথম অর্ধের আজ শেষ দিন। বৃহস্পতিবার সকাল এগারোটা নাগাদ অধিবেশন শুরু হলে তারাতলার নির্মীয়মান...

পাসপোর্ট সেবা দিবসে বড় ঘোষণা বিদেশ মন্ত্রকের, প্রশ্ন সবমহলে

SIR-এর সময় থেকেই নাগরিকত্বের প্রমাণ নিয়ে বিস্তার টানাপোড়েন চলছে। একাধিকবার সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতে হয়েছে বিষয়টি নিয়ে। এবার...

ডেলিভারি বয় থেকে হোয়াটসঅ্যাপের গ্লোবাল সিইও! কে কুণাল

"আমাদের চলতি লেখাপড়া সে শিখল না কোনোকালেই, অথচ সে ছাড়িয়ে গেল সারা দেশের সবটুকু পাণ্ডিত্যকে। কেমন ক’রে?" 'এক যে ছিল ছেলে'...