Wednesday, March 25, 2026

ডোপ পরীক্ষা না দেওয়ার অভিযোগ, বিনেশকে নোটিশ নাডার

Date:

Share post:

ভারতীয় কুস্তিগির বিনেশ ফোগাটকে নোটিশ পাঠাল ন্যাশনাল অ্যান্টি ডোপিং এজেন্সি বা নাডা। ডোপ পরীক্ষা না দেওয়ায় ভারতীয় কুস্তিগিরকে নোটিশ পাঠাল নাডা। জানা যাচ্ছে, বুধবার বিনেশের বাড়িতে নোটিশ পাঠায় নাডা। সেখানে বিনেশকে ১৪ দিনের মধ্যে নমুনা না দেওয়ার কারণ জানাতে বলা হয়েছে।

এই নিয়ে নাডা জানিয়েছে, বিনেশ ৯ সেপ্টেম্বর সোনপতের খারখোদা গ্রামে নিজের বাড়িতে নমুনা দেবেন বলে জানিয়েছিলেন। কিন্তু কেন তিনি নমুনা দেওয়ার জন্য তাঁর দেওয়া জায়গায় সংশ্লিষ্ট দিনের নির্দিষ্ট সময় ছিলেন না, সেটাই ১৪ দিনের মধ্যে জানাতে। নিয়ম অনুযায়ী, ডোপ পরীক্ষা দেওয়ার জন্য কোথায়, কখন পাওয়া যাবে তা জানানোর কথা ক্রীড়াবিদের। সেই মতো বিনেশেরও জানিয়েছিলেন । কিন্তু তাঁর দেওয়া জায়গায় সংশ্লিষ্ট দিনের নির্দিষ্ট সময় পাওয়া যায়নি বলে অভিযোগ নাডার। ফলে তাঁর নমুনা সংগ্রহ করা যায়নি।

২০২৪ প্যারিস অলিম্পিক্সে মহিলাদের কুস্তির ৫০ কেজি বিভাগে অংশগ্রহণ করেছিলেন বিনেশ। ফাইনালে উঠে রুপোর পদক নিশ্চিত করেছিলেন। কিন্তু ফাইনালের দিন সকালে তাঁর শরীরের ওজন ১০০ গ্রাম বেশি হওয়ায় প্রতিযোগিতা থেকে বাতিল হয়ে যান। তারপর কুস্তি থেকে অবসর ঘোষণা করেন বিনেশ।

আরও পড়ুন- আইসিসি টেস্ট ক্রমতালিকায় ছয় নম্বরে উঠে এলেন ঋষভ পন্থ 

Related articles

নির্বাচনী প্রচারে আজ নন্দীগ্রামে অভিষেক, জনসভা দাসপুর-কেশিয়াড়িতেও

বাংলার বিধানসভা নির্বাচনের অন্যতম হাই ভোল্টেজ কেন্দ্র নন্দীগ্রামে (Nandigram) আজ কর্মিসভা করবেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...

আজ উত্তরের ময়নাগুড়ি-জলপাইগুড়ি- দার্জিলিঙে নির্বাচনী প্রচারে মমতা 

এপ্রিলে রাজ্যে বিধানসভা নির্বাচন (West Bengal Assembly Election)। তার ঠিক একমাস আগে থেকেই জোর কদমে প্রচার শুরু করেছে...

কেমন আছেন সোনিয়া গান্ধী: রাতে হাসপাতালে প্রিয়াঙ্কা

রাজ্যসভার সাংসদ তথা কংগ্রেসের সংসদীয় কমিটির চেয়ারপার্সন সোনিয়া গান্ধী (Sonia Gandhi) মঙ্গলবার রাতে আচমকা অসুস্থ হয় পড়ায় তাঁকে...

ভোটের আগে ২৩টি কমিটি-পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা মুখ্যমন্ত্রীর

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নিয়ম মেনে বিভিন্ন সরকারি সংস্থা, কমিটি ও পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা দিলেন মুখ্যমন্ত্রী মমতা...