Thursday, June 25, 2026

প্রাকৃতিক দুর্যোগ এবং দুর্গাপুজোর জন্য কন্ট্রোল রুম সারাদিন খোলা থাকবে: অরূপ বিশ্বাস

Date:

Share post:

দুর্গাপুজোর আগে বিদ্যুতের চাহিদা মেটাতে প্রতিবছরই বিদ্যুৎ দফতর তৎপর হয়। এবারও তার ব্যতিক্রম হলনা। বৃহস্পিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিদ্যুত মন্ত্রী অরূপ বিশ্বাস জানালেন, পুজোর কথা মাথায় রেখে এবং দুর্যোগের কথা মাথায় রেখে বিদ্যুৎ দফতরের কন্ট্রোল রুম সারাদিন খোলা আছে। দুমাস ধরে এই কন্ট্রোল রুম চলছে। পুজো উপলক্ষ্যে এখন ২৪X৭ প্রতিদিন কন্ট্রোল রুম খোলা থাকবে জগদ্ধাত্রী পূজা পর্যন্ত।

তিনি বলেন, যত সময় যাচ্ছে দুর্গাপুজোর সংখ্যা যেমন বাড়ছে তেমন পুজোর বিদ্যুতের চাহিদা বারছে। পরিসংখ্যান তুলে ধরে তিনি বলেন, ২০১১ সালে ২০ হাজার ৯০০ টি পুজোকে অস্থায়ী বিদ্যুতের সংযোগ দেওয়া হয়েছিল। সেখানে ২০২৩ সালে সংযোগ দিতে হয়েছে ৪৭ হাজার ২৭৫ট পুজোকে। সারাদিন কন্ট্রোল রুম খোলা থাকবে। সব রিজওনাল অফিস খোলা থাকবে।দফতরের ১৫৯১ টা অফিস ২৪X৭ খোলা থাকবে।জরুরি প্রয়োজনে যে কেউ যোগাযোগ করতে পারেন ৮৯০০৭৯৫০৩ এবং ৮৯০০৭৯৩৫০৪।

তিনি বলেন, প্রকৃতির উপর আমাদের হাত থাকে না। কিন্তু মানুষ জানান, আমাদের লোকাল অফিস থেকে সঙ্গে সঙ্গে সেখানে পৌঁছানো হয়।প্রাকৃতিক দুর্যোগে বিভিন্ন জায়গায় ১৮৬০ টি বিদ্যুতের পোল ভেঙেছিল। প্রাকৃতিক দুর্যোগে তার ছিঁড়ে গিয়েছিল ৮৮৫মিটার।পুজো কমিটিকে সাহায্য করার বিদ্যুৎ দফতর সচেষ্ট।

[3:22 pm, 26/9/2024] Chandan:








Related articles

কালীকে খুঁজলে সব বেরিয়ে যাবে! বিধানসভায় কার নাম মুখ্যমন্ত্রীর মুখে

কালীকে খুঁজলে সব বেরিয়ে যাবে- তারাতলার বিপর্যয় নিয়ে বিধানসভায় বিবৃতিতে দিতে গিয়ে কার নাম বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী...

ভিশন পার্ট টু, মন্ত্রী দিন্দাকে বড় দায়িত্ব সিএবির

২০২১ সালে বিজেপির টিকিটে জিতে বিধায়ক হয়েছিলেন, চলতি বছর ভোটে জিতে মন্ত্রী হয়েছেন। প্রতিমন্ত্রী হয়েও ক্রিকেট থেকে দূরে...

দুর্নীতি ঠেকাতে জোড়া বিল আনছে রাজ্য: উদ্দেশ্য নিয়ে তুঙ্গে তরজা

ক্ষমতায় আসার পর থেকে বাংলায় বুলডোজার নীতি কার্যকর করতে মরিয়া চেষ্টা চালাচ্ছে বিজেপি সরকার। আদালতের আদেশে সেই নিয়মে...

আমরা বেইমান নই: “যাঁরা দিদির সঙ্গে থাকছেন” তাঁদের নিয়ে বিশেষ কর্মিসভার ডাক কুণালের

গত কয়েকদিনের মধ্যে বেলেঘাটার বিধায়ক তথা তৃণমূলের (TMC) উত্তর কলকাতা জেলার সভাপতি কুণাল ঘোষ (Kunal Ghosh) একাধিকবার বলেছেন,...