Saturday, June 20, 2026

ইউনিয়নই যখন নেই, তখন থ্রে.ট কালচারের প্রশ্ন কেন? সুকান্তকে বিঁধলেন ব্রাত্য 

Date:

Share post:

রাজ্যের বিভিন্ন মেডিক্যাল কলেজে থ্রেট কালচারের সঙ্গে তৃণমূল কংগ্রেসের (TMCP) ইউনিয়নের যোগ নিয়ে সুকান্ত মজুমদারের (Sukanta Majumdar) মন্তব্যকে তীব্র কটাক্ষ করলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu)। কলেজ স্কোয়ারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিনে তাঁর মূর্তিতে মাল্যদানের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী বলেন, তৃণমূল কংগ্রেসের ইউনিয়ন নিয়ে সুকান্তবাবুর মন্তব্যের সঙ্গে বাস্তবের কোন মিল নেই। কারণ এই মুহূর্তে কলেজগুলিতে তৃণমূল কংগ্রেসের কোনও ইউনিয়ন নেই। তাই যেখানে ইউনিয়ন নেই সেখানে থ্রেট কালচারের প্রশ্ন আসছে কোথা থেকে?

রাজ্যের বিরোধী দল ভারতীয় জনতা পার্টির তরফে ‘হুমকি সংস্কৃতি’ নিয়ে তৃণমূল কংগ্রেসের বিভিন্ন ইউনিয়নের দিকে ক্রমাগত আঙ্গুল তোলা হচ্ছে। ব্রাত্য বসু স্পষ্ট জানান, যে গত ৭ বছর নির্বাচন না হওয়ার কারণে কোথাও তৃণমূল কংগ্রেসের ইউনিয়ন নেই। তিনি মনে করিয়ে দেন যে গত ২৮ আগস্ট ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বলেছিলেন যে পুজোর পর এই নির্বাচন নিয়ে সিদ্ধান্ত হবে। তাহলে যেখানে ইউনিয়ন নেই সেখানে থ্রেট কালচারের প্রশ্ন আসছে কোথা থেকে? শিক্ষামন্ত্রীর সংযোজন, সেক্ষেত্রে সুকান্ত মজুমদাররা TMCP ইউনিয়ন নিয়ে নিজের মতো করে মন্তব্য করতেই পারেন, তবে তা বাস্তব থেকে শতযোজন দূরে। পাশাপাশি পদ্মনেতাকে তাঁদের এবিভিপি সংগঠন মজবুত করার দিকে লক্ষ্য রাখার পরামর্শও দেন ব্রাত্য। এদিন এসএসসির আপার প্রাইমারির প্যানেল প্রকাশ প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, আদালতের দেওয়া ডেডলাইনের মধ্যেই মেধাতালিকা প্রকাশ করা হয়েছে, কাউন্সিলিংও শুরু হয়ে যাবে। মুখ্যমন্ত্রীর নির্দেশমতো দ্রুত নিয়োগ সংক্রান্ত জট কাটিয়ে স্থিতাবস্থা তৈরি করা যাবে বলে, তিনি যথেষ্ট আশাবাদী।


Related articles

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...