Friday, June 19, 2026

কোথায় নিরাপত্তা! বিজেপি জামানায় নিরাপদ নয় নাবালিকারাও

Date:

Share post:

একের পর এক যৌননির্যাতন, ধর্ষণ- লক্ষ্য মূলত নাবালিকারাই। বিজেপির শাসনে প্রকৃত অর্থেই আর নিরাপদ নয় নাবালিকারা। রীতিমতো অসহায় অবস্থা তাদের। এই বাস্তব ছবিটাই সামাজিক মাধ্যমে তুলে ধরল সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস। রীতিমতো তথ্য এবং পরিসংখ্যান দিয়ে দল চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, অসম, মণিপুর, ওড়িশার মতো বিজেপি শাসিত রাজ্যগুলোতে কীভাবে যৌন নির্যাতনের শিকার হচ্ছে নাবালিকারা, এমনকি ছোট্ট শিশুরাও।

মধ্যপ্রদেশের মোরেনায় ধর্ষণের শিকার হয়েছে ৯ বছরের এক নাবালিকা। তাকে ভর্তি করতে হয়েছে হাসপাতালের আইসিইউতে। গ্রেফতার হয়েছে ধর্ষক।

ন্যক্কারজনক ঘটনার সাক্ষী মোদিরাজ্য গুজরাত। ৬ বছরের এক ছাত্রী যৌননির্যাতনে বাধা দিয়েছিল বলে স্কুলের প্রিন্সিপ্যালের হাতে খুন হতে হয়েছে তাকে।

মহারাষ্ট্রের বদলাপুরে কিন্ডারগার্টেনে ১৫ দিন ধরে যৌন নির্যাতনের শিকার হয়েছে ২ শিশু। আযোধ্যায় ধর্ষিতা হয়েছে এক দলিত মেয়ে। পায়ে গুলি করে অপরাধীকে ধরতে হয়েছে পুলিশকে। ভূপালের স্কুলে নাবালিকা ছাত্রীকে যৌননির্যাতনের দায়ে ধরা পড়েছে এক শিক্ষক। এই হল বিজেপি শাসিত রাজ্যগুলোতে নারী-সুরক্ষার হাল।

আরও পড়ুন- তৈরি হচ্ছে বিশেষ মঞ্চ! কর্মক্ষেত্রে যৌন নির্যাতন নিয়ে এবার গণ শুনানি

 

 

Related articles

প্রচণ্ড বৃষ্টিতে ভেসে গেল দুধিয়ার অস্থায়ী সেতু

একটানা ভারী বৃষ্টির জেরে ফের বিপর্যস্ত হল পাহাড়-সমতলের যোগাযোগ ব্যবস্থা। শুক্রবার সকালে বালাসন নদীর জলস্তর হঠাৎ বেড়ে যাওয়ায়...

যোগ দিবসের কর্মসূচিতে সরকারি কর্মীদের যোগদান বাধ্যতামূলক নয়, সাফ জানালো হাই কোর্ট

২১ জুন যোগ দিবসের কর্মসূচিতে রাজ্যের সরকারি কর্মীদের উপস্থিতি বাধ্যতামূলক নয়। শুক্রবার জানাল কলকাতা হাইকোর্ট (Calcutta High court)।...

জেনে নিন আজকের বাজারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে আজ শুক্রবার (১৯ জুন) দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের (Petrol-Diesel Price) নতুন...

কেমন আছেন মেসির বাবা, বিবৃতি দিল পরিবার

মাঠে একের পর এক সাফল্যের মুহূর্ত উপহার দিলেও ব্যক্তিগত জীবনে কঠিন সময়ের মুখোমুখি লিওনেল মেসি (Lionel Messi)। সম্প্রতি...