Thursday, March 19, 2026

পুজোতে বৃষ্টির পূর্বাভাস, মিল নেই দিল্লির আবহাওয়া সতর্কতার সঙ্গে!

Date:

Share post:

দিল্লির আবহাওয়া দফতরের পূর্বাভাস দেখে যখন খানিকটা আশায় বুক বাঁধছিলেন দক্ষিণবঙ্গের বানভাসি মানুষ তখন আলিপুর (Alipur) আবহাওয়া দফতর থেকে এসে পৌঁছালো বিপদবার্তা। আর তাতে জানানো হচ্ছে আগামী ১০ অক্টোবর পর্যন্ত রাজ্যের সব জেলাতেই স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টি হবে।

দিল্লির আবহাওয়া দফতরের পূর্বাভাস (forecast) অনুযায়ী বৃহস্পতিবার থেকে দুর্যোগ কাটার কথা বাংলা। শুক্রবার বিহারে (Bihar) বৃষ্টির পূর্বাভাস থাকলেও শনিবার থেকে একমাত্র উত্তর পূর্ব ভারত ছাড়া আর কোথাও বৃষ্টির পূর্বাভাস নেই। অথচ বৃহস্পতিবার দিনভর বারে বারে দমকা হাওয়ার সঙ্গে কখনও ঝিরঝির, কখনও ঝমঝম করে বৃষ্টিতে ভিজল দক্ষিণ বঙ্গের একাধিক জেলা।

সেই আবহাওয়ার সঙ্গে মিলে যাচ্ছে আলিপুর আবহাওয়ার দফতরের তথ্য। আলিপুর আবহাওয়া দফতরের প্রধান সোমনাথ দত্ত পূর্বাভাসে (forecast) জানাচ্ছেন আপাতত ৩ অক্টোবর পর্যন্ত উত্তর ও দক্ষিণ দুই বঙ্গেই স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টি হবে। সেই সঙ্গে ৪ তারিখ থেকে পরের সপ্তাহ অর্থাৎ দুর্গাপুজোর সপ্তাহে দক্ষিণের জেলাগুলিতে স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টি হবে।

spot_img

Related articles

মেট্রো সফরে মদ-মাংস নয়, বহন করা যাবে না চারাগাছও! জারি নয়া নিষেধাজ্ঞা

কম সময়ের মধ্যে শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পৌঁছে মহানগরীর একটা বড় অংশের ভরসা কলকাতা মেট্রো (Kolkata...

অশ্লীল লিরিক্সে সমালোচনার ঝড়, ক্ষমা চাইলেন ‘সরকে চুনর’ গায়িকা মঙ্গলি

কুরুচিকর ও দ্ব্যর্থবোধক লিরিক্স দিয়ে তৈরি ‘সরকে চুনর' (Sarke Chunar Teri Sarke)গান ঘিরে দেশজুড়ে সমালোচনার ঝড়। ‘কেডি: দ্য...

আজকের রাশিফল: ১২ রাশির ভাগ্যফল, অর্থ ও কর্মে কার উন্নতি?

আজকের দিনে গ্রহ-নক্ষত্রের অবস্থান জীবনের নানা দিককে সূক্ষ্মভাবে প্রভাবিত করছে। কারও জন্য নতুন সম্ভাবনার দরজা খুলছে, কেউ পাচ্ছেন...

ভিন রাজ্যে অবজার্ভারের দায়িত্বে বাংলার ১৫ আইপিএস, নয়া নির্দেশ কমিশনের

নবান্নের তরফে অপসারিত ১৯ জন আইপিএস অফিসারকে নতুন দায়িত্ব দেওয়ার ঘোষণার পরেই ফের প্রশাসনিক স্তরে নড়াচড়া। বুধবারই নির্বাচন...