Saturday, April 18, 2026

ভারতের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে নামার আগে বড় ঘোষণা শাকিবের

Date:

Share post:

আগামিকাল কানপুরে ভারত-বাংলাদেশ দ্বিতীয় টেস্ট। তার আগে বড় ঘোষণা শাকিব আল হাসানের। আন্তর্জাতিক টি-২০ থেকে অবসর নিলেন শাকিব। দেশের হয়ে আর ছোট ফরম্যাটে দেখা যাবে না তাঁকে। এদিন এমনটাই জানালেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার। ২০০৭ থেকে ২০২৪ সাল পর্যন্ত প্রতিটি টি-২০ বিশ্বকাপে খেলেছেন শাকিব।

এদিন শাকিব বলেন, “ আমার মনে হয় সরে যাওয়ার এটাই সঠিক সময়। নতুনদের সুযোগ করে দিতে হবে। টি-২০ নিয়ে বোর্ডের সকলের সঙ্গে, নির্বাচকদের সঙ্গে ও প্রেসিডেন্টের সঙ্গে আমার কথা হয়েছে। আপাতত পরের যে সিরিজগুলো আছে, সেখানে নতুন খেলোয়াড় আসুক। ওদের সুযোগ দেওয়া হোক।”

তবে শুধু টি-২০ নয়, টেস্ট এবং একদিনের ক্রিকেটে শেষ কবে খেলবেন, তাও জানান শাকিব। এই নিয়ে বাংলাদেশের অলরাউন্ডার বলেন, “ আমি মীরপুরে শেষ টেস্ট খেলতে চাই। বাংলাদেশে যাওয়া নিয়ে আমি চিন্তা করছি না। আমার চিন্তা ওখান থেকে বেরিয়ে আসা নিয়ে। আমি এই বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে কথা বলেছি। ওরা চেষ্টা করছে। তানা হলে কানপুরই আমার শেষ টেস্ট হবে।”

আরও পড়ুন- আজ মহামেডানের সামনে চেন্নাইয়ান, তিন পয়েন্ট লক্ষ্য চেরনিশভের

Related articles

IPL: ব্য়র্থ রাহানেও পেলেন অভিনন্দন বার্তা, কোন অঙ্কে প্লে অফে যেতে পারে কেকেআর?

হারের পর হার, তবুও লড়াই ছাড়ছেন না অজিঙ্কা রাহানে (Ajinkya Rahane)। আদৌও রাহানেকে অধিনায়ক রাখা হবে কিনা তা...

গরমে কাবু ‘ফাটাকেষ্ট’! দুর্গাপুরে রোড শো ছেড়ে মাঝপথে পিঠটান, ‘জয় বাংলা’ স্লোগান তুললেন স্থানীয়রা

তীব্র গরমে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) দলের প্রচারে পদযাত্রা করছেন। রোদ মাথায় নিয়ে প্রায় প্রতিদিন দীর্ঘ...

নির্বাচন আবহে নতুন টোপ! কেন্দ্রীয় সরকারি কর্মীদের ২ শতাংশ DA ঘোষণা

দেশের একাধিক গুরুত্বপূর্ণ রাজ্যে বিধানসভা নির্বাচন (Election) আবহে কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে সংসদকে নির্বাচনের হাতিয়ার হিসাবে ব্যবহার করছে মোদি...

মিথ্যাচার ট্রাম্পের! ফের হরমুজ বন্ধ করল ইরান, ফিরল ৪ ভারতীয় জাহাজ

ফের হরমুজে (Strait of Hormuz) বিধিনিষেধ জারি করল ইরান। আমেরিকা (America) শর্তভঙ্গ করে অবরোধ চালিয়ে যাচ্ছে। জাহাজ ঢোকা...