Thursday, March 26, 2026

ফুঁসছে তিস্তা, জারি লাল সতর্কতা! একের পর এক ধসে বিপর্যস্ত উত্তরবঙ্গ

Date:

Share post:

ডিভিসি-র ছাড়া জলে বন্যা পরিস্থিতিতে ভুগছে রাজ্যের দক্ষিণ ভাগ। এদিকে বৃহস্পতিবার থেকেই টানা বৃষ্টি উত্তরবঙ্গের সমতল থেকে শুরু করে শৈল শহরে। ফলে ইতিমধ্যেই জারি হয়েছে লাল (red alert) এবং কমলা সতর্কতা (orange alert)। এদিকে আবহাওয়া দফতরের পুর্বাভাস অনুযায়ী শনিবার পর্যন্ত টানা বৃষ্টি চলবে পাহাড়-সহ সমতলে। তার মধ্যেই তিস্তায় (Teesta river) নতুন করে জলস্ফীতি ঘটায় তিস্তাপারের বাসিন্দাদের সতর্ক করল প্রশাসন। পাশাপাশি সতর্কতা জারি করা হয়েছে ১০ নম্বর জাতীয় সড়কে। অন্যদিকে শুক্রবার সিকিম, কালিম্পং ও মিরিকে নতুন করে ধসের ঘটনা ঘটে। সবমিলিয়ে বিপর্যস্ত পাহাড়ের জনজীবন।

অবিরাম বৃষ্টি হতেই ফের ধসে পড়ল ১০ নম্বর জাতীয় সড়কের (NH 10) একাধিক জায়গা। মঙ্গলবার ২৮ মাইলে এবং বৃহস্পতিবার শ্বেতিঝোরায় ধস নেমে বন্ধ সোজাপথে শিলিগুড়ি-সিকিম যোগাযোগ। এর ফলে গোটা দেশের সঙ্গে সড়কপথে যোগাযোগ বিচ্ছিন্ন সিকিম (Sikkim)। যদিও ঘুরপথ আছে, তবে বৃষ্টি না থামলে তা নিরাপদ নয় বলে ইতিমধ্যে সতর্কতা জারি করা হয়েছে। এদিকে দার্জিলিঙে (Darjeeling) সিংমারি-সহ বেশ কয়েকটি জায়গায় নেমেছে ধস। ১০ নম্বর জাতীয় সড়কের পাশাপাশি সেলফিদারা, ২৮ মাইল, শ্বেতিঝোরায় ধসের জন্য সতর্কতা জারি করা হয়েছে ।

সিকিমের (Sikkim) মঙ্গন থেকে চুংথাং যাওয়ার রাস্তা ধসের কারণে বন্ধ রয়েছে। পাশাপাশি ফিডাং থেকে সাঙ্গেকেলাং যাওয়ার রাস্তায় শিপগিয়ারে ধসের ঘটনা ঘটেছে।

একই ছবি কালিম্পংয়েও (Kalimpong)। এদিন সকালে বিড়িকদাড়ায় নতুন করে ধসের ঘটনা ঘটেছে । জেলা প্রশাসনের তরফে বিকল্প লাভা, আলগাড়ার রাস্তা ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে। শনিবার থেকে বজ্রবিদ্যুৎসহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা উত্তরের সব জেলাতেই। তিস্তাবাজার, সেবক, বাসুসুবা, গজলডোবা-সহ একাধিক জায়গায় সতর্কতা জারি করা হয়েছে।

Related articles

লোডশেডিং করেও লাভ হবে না: নন্দীগ্রামে এবার জিতবে ভূমিপুত্র

মণীশ কীর্তনিয়া ২০২১-এর নন্দীগ্রাম। বয়ালের বুথে ভাঙা পা নিয়ে হুইলচেয়ারে ঢুকছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ তার কাছে খবর ছিল সেখানে...

রায় নিয়ে অসন্তোষ, প্রধান বিচারপতির ভাইকেই সরাসরি ফোন! নজিরবিহীন চাঞ্চল্য সুপ্রিম কোর্টে

আদালতের রায় পছন্দ হয়নি, তাই খোদ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির ভাইকেই ফোন করে প্রশ্ন তুললেন এক ব্যক্তি। একটি...

বেবি লিগে চ্যাম্পিয়ন পল্লীশ্রী, নতুন প্রতিভাদের উৎসাহ দিলেন বোর্ড সভাপতি

বেবি লিগে চ্যাম্পিয়ন পল্লীশ্রী, নতুন প্রতিভাদের উৎসাহিত করলেন বোর্ড সভাপতি নতুন প্রতিভা তুলে আনতে এনসিসির (NCC) উদ্যোগে শুরু হয়েছিল বেবি...

শুভেন্দুর গড়ে বড় পদক্ষেপ কমিশনের! অপসারিত পূর্ব মেদিনীপুরের জেলাশাসক, রদবদল প্রশাসনে

ভোটের নির্ঘণ্ট ঘোষণা হতেই রাজ্য প্রশাসনে বড়সড় রদবদল ঘটাল নির্বাচন কমিশন। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর জেলা পূর্ব মেদিনীপুরের...