Sunday, June 14, 2026

ঘোড়ায় চেপে ঘুরতে গিয়ে সব শেষ, কাশ্মীরে মর্মা.ন্তিক পরিণতি হুগলির ব্যবসায়ীর

Date:

Share post:

ভূস্বর্গ (Kashmir) বেড়াতে গিয়ে শখ পূরণ করাই কাল হল বাংলার পর্যটকের। কাশ্মীরে ঘোড়ায় চেপে ঘুরতে গিয়ে ছবি তোলার সময় কোনভাবে পহেলগাঁওতে প্রায় ৬০ ফুট নীচে পড়ে যান হুগলির (Hooghly ) দাসপুরের হাসনান বারোয়ারিতলা ঘোষপাড়ার বাসিন্দা ব্যবসায়ী দেবব্রত ঘোষ (Debabrata Ghosh)। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষ রক্ষা হয়নি। খবর আসতেই শোকের ছায়া পরিবারে।

পরিবার সূত্রে জানা যায় ৬১ বছর বয়সী দেবব্রত বীজ ব্যবসায়ী ছিলেন। গত রবিবার বীজ কোম্পানির সঙ্গে কাশ্মীর ঘুরতে যান। শুক্রবার পহেলগাঁও-এ মনোরম দৃশ্য মোবাইল বন্দি করার সময় দুর্ঘটনা ঘটে। ঝর্নার সামনে ছবি তুলতে গিয়ে অসাবধানতাবশত তিনি পড়ে যান। নীচে পাথরে ধাক্কা লাগায় মাথায় আঘাত পান। তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যেতে যেতে মৃত্যু হয়। শনিবার সকাল সাড়ে আটটা নাগাদ দমদম এয়ারপোর্ট থেকে কফিনবন্দি মৃতদেহ এসে পৌঁছায় তাঁর বাড়িতে। কান্নায় ভেঙে পড়েছে পরিবার ও এলাকাবাসী।


 

Related articles

বুদ্ধিজীবীরা নীরব কেন? বাংলায় ফের গণধর্ষণে সরব বিরোধীরা

নারী সুরক্ষার একগুচ্ছ প্রতিশ্রুতি দিয়ে রাজ্যে ক্ষমতায় এসেছে নতুন সরকার। কিন্তু খোদ শাসকের সেই আশ্বাস ও প্রতিশ্রুতির পরেও...

দৃষ্টিহীনের সুরের লড়াই! রূপোলি পর্দায় দৃষ্টিহীনদের যাপনচিত্র নিয়ে এল ‘আঁখি’

চোখের আলো নেই, কিন্তু মনের গভীরে লুকিয়ে থাকা সুরের জোরেই সমাজের মূল স্রোতে জায়গা করে নেওয়ার অদম্য লড়াই।...

তৃণমূল ছাড়লেন মানস ভুঁইয়া: মমতাকে চিঠি

কংগ্রেস ছেড়ে তৃণমূল হয়ে এবার কি বিজেপির পথে মানস ভুঁইয়া? তৃণমূলের দুঃসময়ে যখন বিধায়ক থেকে সাংসদরা দল ছেড়ে...

নীরব-মামলায় পিএনবি কর্তাদের ক্লিনচিট দিল সিবিআই, বিশেষ আদালত থেকে মামলা সরল ম্যাজিস্ট্রেট কোর্টে

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (পিএনবি) জালিয়াতি মামলায় বড়সড় মোড়। পলাতক হিরে ব্যবসায়ী নীরব মোদির কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার...