Thursday, June 25, 2026

নির্মলার বিরুদ্ধে ‘তোলাবাজি’ অভিযোগ! FIR-এর নির্দেশ আদালতের, কেন্দ্রীয় অর্থমন্ত্রীর ইস্তাফার দাবি সিদ্দারামাইয়ার

Date:

Share post:

নির্বাচনী বন্ডের মাধ্যমে ‘তোলাবাজি’! অভিযোগের ভিত্তিতে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামণের (Nirmala Sitaraman) বিরুদ্ধে FIR দায়ের করার নির্দেশ দিল আদালত। আর এর প্রেক্ষিতেই কেন্দ্রীয় অর্থমন্ত্রীর ইস্তফার দাবি করেছেন কর্নাটকের (Karnataka) মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া। বেঙ্গালুরুর একটি আদালতে ‘জনাধিকার সংঘর্ষ সংগঠন’-এর তরফে আদর্শ আইয়ার নামে এক ব্যক্তি নির্মলার বিরুদ্ধে অভিযোগ করেন। এর প্রেক্ষিতেই শনিবার এই নির্দেশ দিয়েছে আদালত।লোকসভা ভোটের আগেই নির্বাচনী বন্ড নিয়ে অভিযোগ তোলে বিরোধীরা। প্রকল্পকে ‘অসাংবিধানিক’ আখ্যা দিয়ে ১৫ ফেব্রুয়ারি প্রকল্প খারিজ করে সুপ্রিম কোর্ট (Supreme Court)। একই সঙ্গে স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া ও নির্বাচন কমিশনকে বন্ড কেনাবেচার সব তথ্য প্রকাশ করতে নির্দেশ দেয় প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চ। রায়ে নির্বাচনী বন্ড ব্যবস্থাকে ‘কুইড প্রো কুয়ো’ বলে মন্তব্য করে শীর্ষ আদালত। ‘কুইড প্রো কুয়ো’- অর্থ হল কিছুর বিনিময়ে কাউকে সুবিধা পাইয়ে দেওয়ার ব্যবস্থা। নির্বাচনী বন্ডকেও সেই ভাবেই দেখানো হয়।এই দিন আদালতে আদর্শ আইয়ার অভিযোগ করেন, শীর্ষ আদালতের বলা ‘সুবিধা’ আসলে ‘তোলাবাজি’। সেই কারণেই নির্মলা-সহ কয়েকজনের বিরুদ্ধে বিশেষ জনপ্রতিনিধি আদালতের অভিযোগ দায়ের করেন আদর্শ। দুর্নীতি প্রতিরোধ আইনের ১৭(এ) ধারায় নির্মলা ও অন্য অভিযুক্তদের বিরুদ্ধে এফআইআর রুজু করে তিনমাসের মধ্যে তদন্ত করে রিপোর্ট জমা দিতে বলেছে আদালত।

আদালতের নির্দেশের পরেই মোদি মন্ত্রিসভা সদস্য নির্মলার (Nirmala Sitaraman) ইস্তফার দাবি করেন কর্নাটকের মুখ্যমন্ত্রী।









Related articles

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...