Saturday, April 4, 2026

গ্রাহক স্বার্থে বিজ্ঞপ্তি পরিবহণ দফতরের, পুজোর ছুটিতে কর্মীদের ওয়ার্ক ফ্রম হোম করার নির্দেশ

Date:

Share post:

পুজোর সময় নতুন গাড়ি কিনলে যাতে সাধারণ মানুষের অসুবিধা না হয় তাই এবার পুজোর সময় সরকারি ছুটির দিনগুলোয় আরটিও, এআরটিও এবং এমভিআইদের ওয়ার্ক ফর্ম হোম করার নির্দেশ দিল পরিবহণ দফতর। আজ এবিষয়ে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সেখানে বলা হয়েছে, এই সমস্ত অফিসারদের পুজোর ছুটির ১২দিন বাড়ি বসে অনলাইনে কাজ করতে হবে। নতুন গাড়ির রেজিস্ট্রেশন, ফি-কাটা থেকে পারমিট প্রদান সব কাজই করতে হবে। তবে এই দিনগুলোয় অফিস আসতে হবে না।

পুজো থেকে দিপাবলী পর্যন্ত প্রতিবছরই নতুন গাড়ি কেনার চাহিদা বাড়ে। কিন্তু পুজোর ছুটি চলার কারণে গাড়ি রেজিস্ট্রেশনের কাজ সম্পূর্ণ হয় না। ফলে নতুন গাড়ি হাতে পান না ক্রেতারা। এবার ৭ থেকে ১৮ অক্টোবর পর্যন্ত সরকারি অফিস ছুটি থাকবে। সেই সময় যাতে এই অসুবিধা না হয় , তাই বাড়ি থাকে কাজ করানোর সিদ্ধান্ত হয়েছে।এবার তাই আরটিও, এআরটিও, মোটর ভেহিকেলস ইন্সপেক্টরদের কর্মব‌্যস্ত থাকতে হবে বাড়িতে থেকেই।

পরিবহন দফতর সূত্রে খবর নতুন গাড়ি রেজিস্ট্রেশন প্রক্রিয়া শেষ করার জন‌্য আরটিও-এআরটিও-র অনুমোদনের প্রয়োজন হয়। তাছাড়া এতদিন বন্ধ থাকার পর অফিস খুললে দেখা গাড়ি পরিবহণ দফতরেও প্রচুর গাড়ি রেজিস্ট্রেশনের বা অন‌্য কাজ জমে গিয়েছে। ফলে একটা হুড়োহুড়ি লেগে যায়। তাই এই গোটা প্রক্রিয়াটাকে সরলীকরণ করে মানুষকে পরিষেবা দিতেই পরিবহণ দফতর ওয়ার্ক ফর্ম হোমের বিজ্ঞপ্তি দিয়েছে ।

আরও পড়ুন- রক্ষাকবচ অধরা, সোনাগাছি মন্তব্যে হাইকোর্টে ধাক্কা অবসরপ্রাপ্ত আইপিএস পঙ্কজ দত্তর

 

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...