Tuesday, June 23, 2026

রক্ষাকবচ অধরা, সোনাগাছি মন্তব্যে হাইকোর্টে ধাক্কা অবসরপ্রাপ্ত আইপিএস পঙ্কজ দত্তর

Date:

Share post:

সোনাগাছি নিয়ে বিতর্কিত মন্তব্যের জের।শুক্রবার কলকাতা হাইকোর্টে বড়সড় ধাক্কা খেলেন অবসরপ্রাপ্ত আইপিএস পঙ্কজ দত্ত তার রক্ষাকবচ চেয়ে বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চে আবেদন জানানো হয়।কিন্তু বিচারপতি স্পষ্ট জানিয়ে দেন, সব পক্ষের কথা না শুনে এই মুহূর্তে কোনওরকম রক্ষাকবচ দেওয়া সম্ভব নয়। আগামী শুক্রবার ফের মামলার শুনানি হবে। বিচারপতি সাফ জানান, মাত্র ৯ মিনিটের বক্তব্যে কোনওসময় খারাপ মন্তব্য করা যায় না। শুধু একজনের জন্য নয়, সবার জন্য স্বচ্ছ থাকতে হবে আদালতকে।এদিন দুপুর তিনটের মধ্যে ওই বিতর্কিত বাংলা মন্তব্যের ইংরেজি অনুবাদ করে আনার জন্য আইনজীবীকে নির্দেশ দেয় হাইকোর্ট।

কিন্তু এত কম সময়ে তা করা যাবে না বলে জানান পঙ্কজ দত্তর আইনজীবী।এরপরই বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ আগামী শুক্রবার দুপুর তিনটের মধ্যে অনুবাদ জমা দেওয়ার নির্দেশ দেন। বিচারপতি জানিয়ে দেন, সব পক্ষের কথা না শুনে কোনওভাবেই রক্ষাকবচ দেওয়া সম্ভব নয়।

প্রসঙ্গত, আরজি কর-কাণ্ডের প্রতিবাদে সম্প্রতি প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে একটি আলোচনা সভার আয়োজন করা হয়েছিল। সেখানকার অন্যতম বক্তা ছিলেন প্রাক্তন পুলিশ অফিসার পঙ্কজ দত্ত।
সেখানেই তিনি যৌনকর্মীদের কথা সরাসরি উল্লেখ না করলেও সোনাগাছি শব্দটি উল্লেখ করেন। তিনি বলেন, ‘এটা অন্য জায়গা হলে বলতাম। এই ঘটনা যদি সোনাগাছিতে ঘটত আমরা বলতাম হতেই পারে, এই ঘটনা আরজি করের মতো জায়গায় হতেই পারে না।’ এরপরই মন্তব্য নিয়ে সোশ্যাল মিডিয়ায় ঝড় ওঠে এবং মামলা হয়।

আরও পড়ুন- ২০২৬-এর শুরুতেই দিঘায় পূর্ব ভারতের প্রথম কেবল ল্যান্ডিং স্টেশন, ঘোষণা অমিত মিত্রের

 

 

Related articles

বৈভবের হাতে জাতীয় দলের জার্সি, ভারতীয় শিবিরে ফের চোটের ধাক্কা

সচিন তেন্ডুলকরের রেকর্ড ভাঙতে চলেছেন বৈভব সূর্যবংশী(Vaibhav Sooryavanshi )। ভারতীয় সিনিয়র দলে অভিষেক হতে চলেছে কিশোর ক্রিকেটারের। মঙ্গলবার...

নিজের জবাবি ভাষণের মধ্যেই কুণালকে বলতে দিলেন মুখ্যমন্ত্রী, কী আশ্বাস শুভেন্দুর!

বিধানসভায় নিজের জবাবি ভাষণের মধ্যেই বিরোধীদলের বিধায়ক কুণাল ঘোষকে (Kunal Ghosh) বলতে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।...

মেসি মামলায় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ স্বস্তি বহাল অরূপের, ফের ধাক্কা শতদ্রুর

মেসি মামলায় আপাতত স্বস্তি বহাল রাজ্যের প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাসের(Aroop Biswas)। হাইকোর্টের একক বেঞ্চের রক্ষাকবচ-নির্দেশকে চ্যালেঞ্জ করে...

বিচারপতির দাদা বিজেপি নেতা! বিচারব্যবস্থার উপর আস্থা রাখলেন কল্যাণ, মমতা-মামলায় বড় নির্দেশ হাই কোর্টের

ভবানীপুরের ভোটের ফলকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) চ্যালেঞ্জ মামলায় কেন্দ্রের ইভিএম (EMV), ভিভিপ্যাট (VVPat), CCTV ফুটেজ...