Tuesday, June 23, 2026

২০২৬-এর শুরুতেই দিঘায় পূর্ব ভারতের প্রথম কেবল ল্যান্ডিং স্টেশন, ঘোষণা অমিত মিত্রের

Date:

Share post:

মুখ্যমন্ত্রীর ঐকান্তিক উদ্যোগে এক নতুন দিগন্ত খুলতে চলেছে বাংলার শিল্পক্ষেত্রে। ২০২৬ সালের মার্চের মধ্যেই দিঘায় চালু হচ্ছে চলেছে পূর্ব ভারতের প্রথম কেবল ল্যান্ডিং স্টেশন। বেঙ্গল চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজিত ইন্দো-প্যাসিফিক ইকোনমিক কনক্লেভ ২০২৪-এ এ কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রীর প্রধান মুখ্য উপদেষ্টা অমিত মিত্র (Amit Mitra)। এই প্রকল্পটি শুধুমাত্র বাংলার টেকনোলজি হাবকে আরও শক্তিশালী করবে না, পাশাপাশি এটিকে শিল্পক্ষেত্রে একটি গেম চেঞ্জার হিসেবে দেখা হচ্ছে।

বিশ্বমানের ইন্টারনেট সংযোগ এবং দ্রুতগতির ডেটা ট্রান্সফারের সুবিধা এনে দেবে এই ল্যান্ডিং স্টেশন, যা নতুন নতুন প্রযুক্তি এবং শিল্পের জন্য বিশেষ ভূমিকা পালন করবে। দিঘায় এই কেবল ল্যান্ডিং স্টেশনটি গড়ে তুলছে রিলায়েন্স জিও। প্রসঙ্গত উল্লেখ্য, পূর্ব ভারতে কোনও কেবল ল্যান্ডিং স্টেশন না থাকায় সমস্ত আন্তর্জাতিক ডেটা মুম্বই অথবা চেন্নাই হয়ে ট্রান্সমিট হয়। সমুদ্রের নীচ দিয়ে যে কেবল পরিষেবা চালু হবে, তা রাজ্যের তথ্য-প্রযুক্তি পরিষেবার চেহারা বদলে দেবে। শুধুমাত্র রাজ্য নয়, গোটা পূর্ব ভারতের এটিই প্রথম কেবল ল্যান্ডিং স্টেশন হতে চলেছে। ফলে কলকাতা তথা বাংলার পাশাপাশি গোটা পূর্ব ভারত এই স্টেশন থেকে পরিষেবার সুবিধা পাবে। অমিত মিত্র বলেন, ‘দিঘায় কেবল ল্যান্ডিং স্টেশন চালু হলে রাজ্যে তথ্যপ্রযুক্তি শিল্পের জন্য একটা বিরাট পরিকাঠামো সৃষ্টি হবে যা বাংলায় শিল্প সংক্রান্ত কর্মকাণ্ড বহুলাংশে বাড়াবে।’

আরও পড়ুন- আর জি কর প্রমাণ লোপাটের অভিযোগ ভুয়ো! ভাঙচুরে সম্মতি ছিল জুনিয়রদেরও

 

 

Related articles

মেসি মামলায় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ স্বস্তি বহাল অরূপের, ফের ধাক্কা শতদ্রুর

মেসি মামলায় আপাতত স্বস্তি বহাল রাজ্যের প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাসের(Aroop Biswas)। হাইকোর্টের একক বেঞ্চের রক্ষাকবচ-নির্দেশকে চ্যালেঞ্জ করে...

বিচারপতির দাদা বিজেপি নেতা! বিচারব্যবস্থার উপর আস্থা রাখলেন কল্যাণ, মমতা-মামলায় বড় নির্দেশ হাই কোর্টের

ভবানীপুরের ভোটের ফলকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) চ্যালেঞ্জ মামলায় কেন্দ্রের ইভিএম (EMV), ভিভিপ্যাট (VVPat), CCTV ফুটেজ...

তিস্তা-জলঢাকায় হড়পা বান, উত্তরবঙ্গে জারি রেড অ্যালার্ট

টানা এক সপ্তাহের ভারি বৃষ্টিতে উত্তরবঙ্গের (North Bengal Heavy rainfall) অবস্থা বেশ আশঙ্কাজনক। তিস্তা (Tista) আর জলঢাকা (Jaldhaka)...

মহানগরীতে দুপুরেই আঁধার নামিয়ে তুমুল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি

গত কয়েক দিনের দমবন্ধ করা ভ্যাপসা গরম শেষে ফের কলকাতা (Kolkata) ও পার্শ্ববর্তী এলাকায় ঝেঁপে বৃষ্টি নামল। মঙ্গলবার...