Saturday, April 4, 2026

ভিলেন বৃষ্টি , দ্বিতীয় দিন কানপুরে গড়াল না বল, বাতিল ভারত-বাংলাদেশ দ্বিতীয় টেস্ট

Date:

Share post:

ভারত-বাংলাদেশ দ্বিতীয় টেস্ট। কানপুরের হচ্ছে ভারত-বাংলাদেশ দ্বিতীয় টেস্ট ম্যাচ। কিন্তু ভিলেন বৃষ্টি। গড়াল না এক বলও। বাতিল দ্বিতীয় দিনের খেলা। প্রথম দিন যেখানে খেলা শেষ হয় বৃষ্টির জন্য, সেখানেই আটকে ম্যাচ। শনিবারও কানপুরে বৃষ্টির কারণে শুরুই করা সম্ভব হল না ম্যাচ। মাঠ ঢাকা রইল। চা বিরতির আগেই জানিয়ে দেওয়া হল যে শনিবার খেলা শুরু করা সম্ভব হচ্ছে না।

গতকাল বৃষ্টির জন্য বন্ধ হয়ে গিয়েছিল ভারত-বাংলাদেশ দ্বিতীয় টেস্টের প্রথম দিনের খেলা। দ্বিতীয় টেস্টে বৃষ্টির পূর্বাভাস ছিল। কানপুরের হাওয়া অফিস জানিয়েছিল, প্রথম তিন বৃষ্টি হতে পারে। প্রথম দিন তেমনটাই হয়েছিল। প্রথম দিন খেলার শেষে হওয়ার সময় বাংলাদেশের রান সংখ্যা ছিল ৩ উইকেট হারিয়ে ১০৭। প্রথম দিন বৃষ্টির কারণে খেলা শুরু দেরিতে। টসে জিতে বল করার সিধান্ত নেন ভরিত অধিনায়ক রোহিত শর্মা। প্রথম ওভারেই বাংলাদেশকে ধাক্কা দেন আকাশ দীপ। শূন্যরানেই ফিরে যান জাকির হাসান। আরেক ওপেনার শাদমানকেও আউট করেন আকাশ দীপ। শাদমান করেন ২৪ রান। বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত আউট হন ৩১ রানে। শান্তকে ৩১ রানের মাথায় আউট করেন রবিচন্দ্রন অশ্বিন। এরপর আবার বৃষ্টি শুরু হয়। গোটা মাঠ ঢেকে দেওয়া হয়। গোটা মাঠ ঢেকে দেওয়া হয়। বেশ কিছু ক্ষণ খেলা বন্ধ থাকার পরে আম্পায়ারেরা সিদ্ধান্ত নেন ম্যাচ বন্ধ করার। সেই সময় বাংলাদেশের হয়ে ক্রিজে ছিলেন, মোমিনুল এবং মুশফিকুর রহিম। মোমিনুল ৪০ রানে অপরাজিত। ৬ রানে অপরাজিত মুশফিকুর।

চেন্নাইয়ে প্রথম টেস্ট জিতে সিরিজে ১-০ এগিয়ে ভারত। দ্বিতীয় টেস্টে বাংলাদেশকে হোয়াইটওয়াশ করাই লক্ষ্য টিম ইন্ডিয়ার।

আরও পড়ুন- Breakfast Sports :ব্রেকফাস্ট স্পোর্টস

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...