Saturday, April 4, 2026

বিজেপিশাসিত রাজ্যে ‘স্কুল’ না ‘পানশালা’! ভাইরাল ভিডিও ঘিরে তীব্র সমালোচনা

Date:

Share post:

ডবল ইঞ্জিন পরিচালিত রাজ্যের বেহাল শিক্ষাব্যবস্থার বেআব্রু হওয়ার চিত্র উঠে আসছে বারবার। যোগীর রাজ্য উত্তরপ্রদেশের হাথরাসে দ্বিতীয় শ্রেণির ছাত্রকে বলি দেওয়ার ঘটনায় শোরগোল তুঙ্গে। আর এর মধ্যেই সামনে এলো চাঞ্চল্যকর এক ঘটনা। এবার BJP শাসিত বিহারের (Bihar) এক সরকারি স্কুলেই বসল মদের আসর। শুধু তাই নয়, সেই আসরে চলল অর্ধনগ্ন নর্তকীদের চটুল নাচ। তাঁদের অশ্লীল নাচের ভিডিও ইতিমধ্যে ভাইরাল হয়েছে (যদিও সেই ভিডিও-র সত্যতা যাচাই করেনি বিশ্ব বাংলা সংবাদ)। নিন্দনীয় এই ঘটনাটি ঘটেছে জালাই থানার অন্তর্গত সরকারি স্কুলে।ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, ভোজপুরি গানে চার মহিলা চটুল নৃত্য পরিবেশন করছেন। সঙ্গে চলছে অশ্লীল অঙ্গিভঙ্গি। আর তাদের ঘিরে ধরে নাচ করছেন কিছু মত্ত লোক। সূত্রের খবর, Video-তে মত্ত অবস্থায় যেসব লোকেদের দেখা গিয়েছে তাঁরা এলাকার এক বিয়েতে আসা বরযাত্রী। সেই জন্য তাঁরা স্কুলে রাত কাটাতে এসেছিলেন। আর তাঁদের মনোরঞ্জনের জন্যেই দিতেই ওই আসরের আয়োজন করা হয়েছিল।বিহারের (Bihar) সরকারি স্কুলে এই ঘটনা প্রকাশে আসতেই ছিঃ ছিঃ রব এলাকায়। ইতিমধ্যে এলাকার কয়েকজন বাসিন্দা প্রশ্ন তুলেছে, শিক্ষা দফতর কীভাবে স্কুলে এমন অনুষ্ঠানের অনুমতি দিল? অন্যদিকে জালাই থানার ইনচার্জ মমতা কুমারী বলেন, “পুলিশ এ ধরনের কোনও অনুষ্ঠানের অনুমতি দেয়নি। ভাইরাল ভিডিওটি আমাদের নজরে এসেছে। আমরা তদন্ত করছি।”









Related articles

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...