Saturday, April 4, 2026

ফিরহাদকে ফোন করে ভূতনির বানভাসিদের পাশে থাকার আশ্বাস মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

টানা বৃষ্টি এবং প্রাকৃতিক দুর্যোগের কারণে রাজ্যের বহু জায়গা জলে ভাসছে। যদিও দুর্গতদের নিরাপদ জায়গায় ফিরিয়ে নিয়ে যেতে প্রথম থেকেই তৎপর। শনিবার মালদহের মানিকচকের পরিস্থিতি খতিয়ে দেখতে যান কলকাতা কর্পোরেশনের মেয়র তথা মন্ত্রী ফিরহাদ হাকিম। তিনি যখন সেখানে পৌঁছান, সেই সময় তাকে ফোন করে  সোখানকার পরিস্থিতি জানতে চান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এরপর মন্ত্রীর ফোনের লাউড স্পিকারে বানভাসীদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী বলেন,  আসলে কেন্দ্রীয় সরকারের অসহযোগিতা ও বর্ষা শুরু হয়ে যাওয়ার জন্য ভাঙ্গন রোধের কাজ করতে পারিনি। টানা কয়েকদিনের বৃষ্টি জেরে হু হু করে জল বেড়েছে গঙ্গার। বন্যা কবলিত মালদহের মানিকচক ভূতনিবাসির পাশে আমি রয়েছি। আমাদের সরকার আপনাদের সর্বত্রভাবে সাহায্য করবে। আমি আজ ফিরহাদকে পাঠিয়েছি। তাছাড়াও আপনাদের যে কোনও সমস্যার কথা জেলাশাসক ও পুলিশ সুপারকে জানান। বানভাসিরা যাতে কোনও সমস্যার সম্মুখীন না হয়, পর্যাপ্ত ত্রাণ পায় সেজন্য মুখ্যমন্ত্রী নির্দেশ দেন ডিএম ও এসপিকে।

শনিবার মালদহের মানিকচক ব্লকের গোপালপুর অঞ্চলে বন্যা কবলিতদের হাতে ত্রাণ তুলে দেন মন্ত্রী ফিরহাদ হাকিম। পাশাপাশি  ঘুরে দেখেন বন্যা কবলিত এলাকা।দুর্গতদের পাশে থাকার আশ্বাস দেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম।









Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...