Tuesday, March 17, 2026

সুজিতের শ্রীভূমি থেকে এবার মুখ্যমন্ত্রী উৎসবের সূচনা করবেন

Date:

Share post:

দেবীপক্ষের কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। সূচনা হতে আর মাত্র তিনদিন বাকি। আগামী ২ অক্টোবর মহালয়া, তারপরই শুরু হয়ে যাবে দুর্গোৎসব। প্রত্যেক বছরের মতো এবারও দুর্গাপুজোর উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এর আগে ডিজনিল্যান্ড, ভ্যাটিকান সিটি, বুর্জ খলিফার মণ্ডপ তৈরি করে চমকে দিয়েছিল শ্রীভূমি স্পোর্টিং ক্লাব। সর্বধর্ম সমন্বয়ের বার্তা দিতে এই বছর তাদের থিম অন্ধ্রপ্রদেশের তিরুপতি মন্দির। মঙ্গলবার শ্রীভূমির পুজোমণ্ডপে যাবেন মুখ্যমন্ত্রী।মহালয়ার একদিন আগে থেকে দুর্গাপুজোর উদ্বোধন করবেন তিনি। মহালয়ার আগের দিন লেকটাউনের শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের মণ্ডপ খুলে যাবে মুখ্যমন্ত্রীর হাতের ছোঁওয়ায়। এই বছর শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের মণ্ডপ তৈরি হচ্ছে বিখ্যাত তিরুপতি মন্দিরের আদলে।

এবার এখনও আরজি কর হাসপাতালের ঘটনার রেশ কাটেনি। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে এবারও কি মহালয়ার আগে দুর্গাপুজোর উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী?‌  এই বিষয়ে রাজ্যের দমকলমন্ত্রী সুজিত বসু জানিয়েছেন, আগামী মঙ্গলবার শ্রীভূমিতেই শারদোৎসবের সূচনা করবেন মুখ্যমন্ত্রী। তবে ওই দিন দুর্গাপুজোর উদ্বোধন হচ্ছে না। মন্ত্রী বলেন, ‘মুখ্যমন্ত্রী আগামী মঙ্গলবার আমাদের মণ্ডপে এসে শারদোৎসবের সূচনা করবেন। তার পরের দিন মহালয়ার দিন আমরা ক্লাবের সকলে দুর্গাপুজোর উদ্বোধন করব। ১ তারিখে দুর্গাপুজো উদ্বোধনের সঙ্গে দমকলের কয়েকটি গাড়ি ও মোটরবাইকও উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী।’‌

নবান্ন সূত্রে খবর, আগামী মঙ্গলবার বিকেলে শ্রীভূমির পুজোমণ্ডপে যাবেন মুখ্যমন্ত্রী। সেখান থেকেই দমকলমন্ত্রী সুজিত বসুকে পাশে নিয়ে রাজ্যের তিনটি দমকলকেন্দ্রের উদ্বোধন করবেন তিনি। মহালয়ার দিন থেকে কলকাতা এবং জেলার একাধিক দুর্গাপুজোর উদ্বোধন করতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়।

গত বছর মহালয়ার আগে থেকেই ভার্চুয়াল মাধ্যমে পুজো উদ্বোধন শুরু করেছিলেন মুখ্যমন্ত্রী। কিন্তু শাস্ত্রের নিয়ম দেখিয়ে কেউ কেউ মাতৃপক্ষের আগেই পুজোর উদ্বোধন করা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। মনে করা হচ্ছে সেই বিতর্ক এড়াতেই এবার মহালয়ার আগে পুজোর উদ্বোধন করছেন না তিনি।









spot_img

Related articles

‘বিনা কারণে’ শীর্ষ আধিকারিক বদল: স্বেচ্ছাচারী সিদ্ধান্ত থেকে বিরত থাকতে জ্ঞানেশকে চিঠি মমতার

দিল্লিতে সাংবাদিক বৈঠক করে নির্বাচন ঘোষণার কয়েক ঘন্টার মধ্যে রাজ্যের শীর্ষ আধিকারিক বদল জ্ঞানেশ কুমারের নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের।...

বকেয়া ডিএ মেটাতে সরকারি নির্দেশ, দু’দফায় মিলবে প্রাপ্য অর্থ

মুখ্যমন্ত্রীর ঘোষণার এক দিনের মধ্যেই বকেয়া মহার্ঘভাতা (ডিএ) মেটানো সংক্রান্ত সরকারি নির্দেশিকা প্রকাশ করল রাজ্য সরকার। সেখানে জানানো...

নির্বাচনী আচরণবিধির জের, থমকাল কলকাতা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার সঙ্গে সঙ্গেই জারি হয়েছে নির্বাচনী আদর্শ আচরণবিধি। তার জেরেই আপাতত থমকে গেল কলকাতা বিশ্ববিদ্যালয়ে...

জরুরি কারণ ছাড়া ছুটি নয়! ভোটের আগে পুলিশে ছুটিতে কড়াকড়ি 

আসন্ন বিধানসভা নির্বাচন ২০২৬-এর প্রেক্ষিতে রাজ্য পুলিশের ক্ষেত্রে ছুটি মঞ্জুরির উপর জারি হল কড়া বিধিনিষেধ। নির্বাচন প্রক্রিয়া সম্পূর্ণ...