Saturday, April 4, 2026

আর জি কর কাণ্ডে এবার সিবিআই নজরে জুনিয়র ডাক্তাররা!

Date:

Share post:

চিকিৎসক তরুণীর মৃত্যুর ঘটনায় এবার কেন্দ্রীয় এজেন্সির (CBI) নজর হাসপাতালের জুনিয়র চিকিৎসকদের দিকে। তথ্য প্রমাণ লোপাটে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ (Sandip Ghosh) ঘনিষ্ঠ এই ট্রেনি ডাক্তারদের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। গত ৯ অগাস্ট আর জি কর হাসপাতালের (RG Kar Medical College and Hospital) সেমিনার রুমে পুলিশ পৌঁছনোর আগেই বেশ কয়েকজন জুনিয়র ডাক্তারের উপস্থিতির খবর সিবিআই-এর হাতে এসে পৌঁছেছে। ইনকোয়েস্টের সময় তাঁরা হাজির থাকায় সন্দেহ বাড়ছে।

CBI সূত্রে খবর অভিযুক্ত সন্দীপের সঙ্গে বেশ কয়েকজন জুনিয়র চিকিৎসকরা ঐদিন ফোনে কথা বলেছিলেন। ১০-১২ জনের বয়ান ইতিমধ্যেই রেকর্ড করা হয়েছে। ঘটনার দিন সকাল থেকেই তাঁদের গতিবিধি সেমিনার রুম ও সংলগ্ন অংশে, নির্দিষ্ট তথ্য প্রমাণ মিলেছে বলে দাবি কেন্দ্রীয় গোয়েন্দাদের। পাশাপাশি জেনারেল বডির বৈঠকেও তাঁদের উপস্থিতি এবং বিভিন্ন ভাবে পুলিশের ওপর চাপ সৃষ্টি করার প্রমাণ মিলেছে বলেও জানা যাচ্ছে। একদিকে যখন জুনিয়র ডাক্তাররা (WBJDF) তিলোত্তমার মৃত্যুর বিচার চেয়ে কর্মবিরতির পথে হাটছেন, তখন ওই ঘটনায় ট্রেনি ডাক্তারদের একাংশের যুক্ত থাকার অভিযোগে চাঞ্চল্য তৈরি হয়েছে।


 

Related articles

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...