Monday, April 6, 2026

অধীরের পরে শুভঙ্কর! ‘গো-ব্যাক’ শুনে সাগর দত্ত ছাড়তে বাধ্য হলেন নয়া প্রদেশ কংগ্রেস সভাপতি

Date:

Share post:

পূর্বসূরি ধারা বজায় থাকল উত্তরসূরির ক্ষেত্রেও। প্রদেশ কংগ্রেস সভাপতির মুখ বদল হলেও শুনতে হল ‘গো-ব্যাক’। রবিবার, সাগর দত্ত মেডিক্যাল কলেজ হাসপাতালে গিয়েছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। কিন্তু সেখানে আন্দোলনরত জুনিয়র ডাক্তারেরা তাঁকে ঘিরে বিক্ষোভ দেখান। মঞ্চ থেকে তাঁকে উদ্দেশ করে ‘গো ব্যাক’ স্লোগান দেওয়া হয়। আন্দোলনে সামিল হতে হাসপাতাল চত্বরে যাওয়ার পর রীতিমত বাধ্য হয়ে সেখান থেকে বেরিয়ে যেতে হয় শুভঙ্করকে।

চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের নিগ্রহকে কেন্দ্র করে শুক্রবার রাত থেকে উত্তপ্ত কামারহাটির সাগর দত্ত হাসপাতাল। শুক্রবার রাতে সেখানে এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে আত্মীয়েরা হাসপাতালের চার তলায় উঠে ডাক্তার, নার্সদের আক্রমণ করেন বলে অভিযোগ। হাসপাতালে ভাঙচুর চালানো হয়। তাই শুক্রবার রাত থেকেই হাসপাতালের জুনিয়র ডাক্তারেরা কর্মবিরতি পালন করছেন। এদিন সেই আন্দোলনে দলবল নিয়ে হাজির হন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। কিন্তু তাঁকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন জুনিয়র ডাক্তারেরা। জুনিয়র ডাক্তারদের অভিযোগ, “রাজনৈতিক রং লাগাতেই এসেছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। তাই তাঁকে উদ্দেশ করে ‘গো ব্যাক’ স্লোগান দিয়েছি আমরা। এই মঞ্চ ব্যবহার করে কোনও রাজনীতি চলবে না।”

ডাক্তারদের ‘গো ব্যাক’ স্লোগানের মুখে পড়ে মুখ বাঁচাতে শুভঙ্কর বলেন, “ওঁরা আমাদের গো ব্যাক বলেননি। আমি গিয়ে জুনিয়র ডাক্তারদের সঙ্গে কথা বলেছি। ঝান্ডা না নিয়ে আসার জন্য ওঁরা আমাদের ধন্যবাদ জানিয়েছেন। কিন্তু বলেছেন, যে হেতু আমাদের রাজনৈতিক পরিচয় আছে, তাই আন্দোলন থেকে দূরে থাকতে। আমরাও চাই না এই আন্দোলনে রাজনৈতিক রং লাগুক।”









Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...