Friday, June 26, 2026

কেন ক্রিকেটের ছোট ফরম্যাট থেকে অবসর নিয়েছিলেন রোহিত? জানালেন নিজেই

Date:

Share post:

টি-২০ বিশ্বকাপ জয়ের পরেই ক্রিকেটের ছোট ফরম্যাট থেকে অবসর নেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। আচমকাই ঘোষণা করেন সেই কথা। কেন অবসর গ্রহণ করলেন, সেই সময় এই নিয়ে বলেননি একটা কথাও। তবে এবার মুখ খুললেন রোহিত। জানালেন কেন টি-২০ ক্রিকেট থেকে সরে দাঁড়িয়েছেন।

এই নিয়ে রোহিত বলেন,” মনে হয়েছিল টি-২০ ক্রিকেটে আমার সময় শেষ। ক্রিকেটের এই সংস্করণটা দারুণ উপভোগ করেছি। ১৭ বছর ধরে খেলছি। ভালই খেলেছি বলে মনে হয়। আর কিছু নয়। এবারের টি-২০ বিশ্বকাপ জেতার পর মনে হল, অবসর ঘোষণার এটাই সেরা সময়। ঠিকই আছে। এবার আমি অন্য রকম কিছু ভাবতেই পারি। আমাদের অনেক ক্রিকেটার আছে। তরুণেরাও দেশের জন্য ভাল খেলবে।”

এরপর রোহিত আরও বলেন, “ শুধু মনে হয়েছিল, টি-২০ থেকে অবসর নেওয়ার সেরা সময় এটাই। আর কিছু দিন অনায়াসে তিন ধরনের ক্রিকেট খেলতে পারতাম। ফিটনেস বা মানসিকতা নিয়ে কোনও সমস্যা নেই। বিশ্বাস করি, মন যেটা চায় সেটাই করা উচিত। আমি একজন খুব আত্মবিশ্বাসী মানুষ। আমি আমার মনকে প্রয়োজন মতো নিয়ন্ত্রণ করতে পারি। যদিও ব্যাপারটা একদমই সহজ নয়। তবু বেশির ভাগ সময় করতে পারি বলেই মনে হয়। আপনি যদি মনে করেন, এখনও তরুণ আছেন, তাহলে অনেক কিছুই করতে পারবেন। অবশ্যই করতে পারবেন। ভাবনাটাই আসল।’’

উল্লেখ্য, টি-২০ বিশ্বকাপ ফাইনাল খেলে ২০ ওভারের ক্রিকেট থেকে রোহিতের সঙ্গে অবসর নেন বিরাট কোহলি এবং রবীন্দ্র জাদেজাও।

আরও পড়ুন-  ভিজে আউট ফিল্ড, গড়াল না একটিও বল, তৃতীয় দিনও হল না ভারত-বাংলাদেশ দ্বিতীয় টেস্ট

Related articles

আটবছর পর কাকদ্বীপে সিপিএম দম্পতি খুনে গ্রেফতার ১০

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari) বিধানসভায় নির্দেশের পরেই অ্যাকশন। দীর্ঘ আটবছর পর কাকদ্বীপে সিপিএম দম্পতি (CPM Couple Murder...

এবার সরকারি কর্মীদের সাপ্তাহিক ছুটিতেও কোপ! বিজ্ঞপ্তি জারি নবান্নের

বেসরকারি সংস্থায় এই বিড়ম্বনা আছেই- মালিকপক্ষের মর্জিতে ছুটির দিনেও অফিসে আসতে হয় অনেক কর্মীকেই। কিন্তু শনি-রবি বা ছুটির...

বাণিজ্যিক এলপিজি সিলিন্ডার সরবরাহ সংক্রান্ত বিধিনিষেধ প্রত্যাহার কেন্দ্রের!

হরমুজ জটিলতা কাটতেই এবার দেশে বাণিজ্যিক এলপিজি সিলিন্ডার সরবরাহ (LPG cylinder crisis) সংক্রান্ত নিষেধাজ্ঞা প্রত্যাহার করা সিদ্ধান্ত নিল...

আজ কত দামে মিলছে পেট্রোল-ডিজেল? দেখে নিন একনজরে

পেট্রোল-ডিজেলের (Petrol Diesel Price) দামের দিকে নজর থাকে সাধারণ মানুষ থেকে শুরু করে পরিবহণ ক্ষেত্রের সকলেরই। শুক্রবার (২৬...