Saturday, April 4, 2026

‘নিজেকে নিজে বিয়ে’ করা টিকটকারের মর্মান্তিক মৃত্যু! মিলল সুইসাইড নোট

Date:

Share post:

নিজের জন্য যোগ্য পাত্র খুঁজে না পেয়ে নিজেকেই বিয়ের সিদ্ধান্ত। বর ছাড়া বিয়ের সেই ভিডিও দিতেই ইন্টারনেটে রাতারাতি খ্যাতি অর্জন করেছিলেন ২৬ বছর বয়সী মহিলা টিকটকার কুবরা আইকুত। তবে তাঁর টিকটকে মজে থাকা ভক্তদের মন ভেঙ্গে মাত্র ২৬ বছর বয়েসে আত্মহত্যার পথ বেছে নিলেন তুরস্কের এই টিকটকার। তুর্কি গণমাধ্যম সুত্রে খবর, তুরস্কে নিজের অ্যাপার্টমেন্টের পঞ্চম তলা থেকে পড়ে মারা গিয়েছেন ২৬ বছর বয়সী টিকটকার কুবরা আইকুত। মৃতদেহের পাশে মিলেছে  সুইসাইড নোট।

ইতিমধ্যে মৃত্যুর তদন্ত শুরু করার পাশাপাশি মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তার নিজের শহরে যেখানে তার বাবা-মা থাকেন সেখানে তার শেষকৃত্যের আয়োজন করা হবে। বেশ কয়েকজন টিকটক তারকা ও ভক্তরা তাঁদের প্রিয় টিকটকার  প্রতি আন্তরিক শ্রদ্ধা জানাতে শেষকৃত্যে অংশ নেবেন বলে জানিয়েছেন। টিকটকে এক মিলিয়নেরও বেশি এবং ইনস্টাগ্রামে ২ লক্ষেরও বেশি ফলোয়ার্স রয়েছে কুবরা আইকুতের।

২০২৩ সালে সঙ্গী ছাড়াই ঘটা করে বিয়ের আয়োজন করার পরে আইকুট টিকটকের অন্যতম পরিচিত মুখ হয়ে ওঠেন। নিজেকে নিজের করা বিয়েতে তিনি একটি সাদা পোশাক এবং টিয়ারা পরেছিলেন। এই বিয়ের কারণ হিসাবে তিনি বলেন,”নিজের জন্য যোগ্য পাত্র খুঁজে পাচ্ছি না।”









Related articles

ISL: এগিয়ে থেকেও জয় অধরা, পয়েন্ট নষ্ট অব্যাহত বাগানের

  আইএসএলে ফের আটকে গেল মোহনবাগান।জামশেদপুরে জেআরডি টাটা স্পোর্টস কমপ্লেক্সে জামশেদপুর এফসির সঙ্গে ১-১ গোলে ড্র করল সবুজ মেরুন।...

বাঙালিকে ‘বেনাগরিক’ করার ষড়যন্ত্র! ভোটার তালিকায় নাম ছাঁটাইয়ের প্রতিবাদে সরব গণমঞ্চ 

ভোটার তালিকা থেকে বিপুল সংখ্যক মানুষের নাম বাদ যাওয়ার অভিযোগ তুলে এবার রাজপথে নামল নাগরিক সংগঠন ‘দেশ বাঁচাও...

ফের অভয়া আবেগ উসকে ইস্তেহার প্রকাশ বামেদের, রইল ভাতার প্রতিশ্রুতিও

ছাব্বিশর ভোটে আরজি কর ইস্যুকে কাজে লাগিয়ে নির্বাচনী ইস্তেহার প্রকাশ বামেদের। 'অভয়া আবেগ'কে কাজে লাগিয়ে ভোট বৈতরণী পার...

Justice for Rahul: সহকর্মীর মৃত্যুর বিচার চেয়ে রাজপথে টলিউড

শ্যুটিং চলাকালীন অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুকে কেন্দ্র করে তোলপাড় টলিপাড়া। তালসারিতে ‘ভোলেবাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিং করতে...