Saturday, April 4, 2026

দক্ষিণে বৃষ্টি বিরতি, দুর্যোগ কমছে না উত্তরবঙ্গে

Date:

Share post:

প্রাক পুজো মরশুমে দক্ষিণবঙ্গের জন্য সুখবর দিলো হাওয়া অফিস। আগামী মঙ্গলবার পর্যন্ত রাজ্যে ভারী বৃষ্টি নেই। বিক্ষিপ্ত বৃষ্টিতে আর্দ্রতা জনিত অস্বস্তি বাড়বে। দিনের বেলায় রোদের তেজে হাঁসফাঁস করতে পারেন বঙ্গবাসী। বুধবার থেকে আবহাওয়া বদলের (Weather Update) সম্ভাবনা রয়েছে। যদিও উত্তরের ছবিটা সম্পূর্ণ বিপরীত।

আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) জানিয়েছে কলকাতার আকাশে রোদ বৃষ্টির খেলা চলবে। আপাতত কয়েকদিন ভারী বৃষ্টি না হওয়ায় দক্ষিণবঙ্গের জেলায় জেলায় প্লাবিত এলাকার পরিস্থিতির উন্নতির সম্ভাবনা। আজ সকালে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ১.৬ ডিগ্রি বেশি। উত্তরবঙ্গে শনিবার থেকে বৃষ্টি কমায় তিস্তার জলস্তর কমেছে। রবিঝোরায় জাতীয় সড়ক থেকে জল নামার খবর মিলেছে। তিস্তাবাজারের পরিস্থিতিও আগের থেকে অনেকটাই স্বাভাবিক যদিও রবি এবং সোম এই দুদিনই উত্তরবঙ্গে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে।


 

Related articles

পাঁচ সপ্তাহের যুদ্ধে প্রথমবার: মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করে ভিডিও প্রকাশ ইরানের

ইরানের উপর ইজরায়েল ও আমেরিকার যৌথ হামলা পরিস্থিতিতে মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের একাধিক দাবি আগে ইরান করেছে। তবে যুদ্ধবিমান...

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...