Friday, June 26, 2026

দিদির অপমানের প্রতিবাদ করায় বেলঘড়িয়ায় আ.ক্রান্ত তরুণী, পলাতক অ.ভিযুক্তরা 

Date:

Share post:

প্রকাশ্য রাস্তায় তরুণীকে শারীরিক হেনস্থা, দিদির অপমানের প্রতিবাদ করায় ধারালো অস্ত্রের কোপ বোনকে। শনিবার রাতে কামারহাটি পুরসভার (Kamarhati Municipality) ২৯ নম্বর ওয়ার্ড টেক্সম্যাকো এলাকায় ঘটনাটি ঘটেছে। আক্রান্ত মহিলার নাম পিয়ালী মণ্ডল (Piyali Mondal)। প্রতিবেশী দুই যুবকের বিরুদ্ধে অভিযোগ ওঠায় ঘটনার পর থেকে তাঁরা পলাতক। তদন্তে নেমেছে বেলঘড়িয়া থানার পুলিশ (Belgharia Police)।

স্থানীয় সূত্রে জানা যায় শনিবার দিদি প্রিয়াঙ্কা মণ্ডলের বাড়িতে এসেছিলেন পিয়ালী। দিদির প্রতিবেশী দুই ভাই রাজা ও রাজু বাল্মিকী তাঁকে দীর্ঘদিন ধরেই অপমান করতেন। অভিযুক্তরা পিয়ালীকে টার্গেট করে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। দিদির বাড়ি থেকে ফেরার সময় তাঁর গলায় ধারালো অস্ত্রের কোপ মারা হয়। রক্তাক্ত পিয়ালীকে দ্রুত সাগরদত্ত মেডিক্যাল কলেজে (Sagar Dutta Medical College Hospital) নিয়ে যাওয়া হয়। এই ঘটনার পর রাজা এবং রাজু দুজনেই চম্পট দেয়। অভিযুক্তদের খোঁজে সন্ধান চালাচ্ছে পুলিশ।


 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...