Sunday, June 28, 2026

নবান্নে বৈঠক মুখ্যমন্ত্রীর, পর্যালোচনায় যোগ সব জেলাশাসক-পুলিশ সুপারদের

Date:

Share post:

ফের পর্যালোচনা বৈঠকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। স্বাস্থ্য পরিষেবায় নিরাপত্তা সংক্রান্ত যে সব পদক্ষেপের নির্দেশ রাজ্যের সব জেলা ও স্বাস্থ্যক্ষেত্রে দেওয়া হয়েছিল, তার পরিস্থিতি কেমন তা নিয়ে পর্যালোচনার জন্য জেলাশাসক ও পুলিশ সুপারদের সঙ্গে বৈঠক করবেন তিনি। সেই সঙ্গে রাজ্যের ভয়াবহ বন্যা পরিস্থিতি নিয়েও পর্যালোচনা করবেন মুখ্যমন্ত্রী।

গত ২৬ সেপ্টেম্বর জেলা প্রশাসন, পুলিশ ও স্বাস্থ্য দফতরের সব পর্যায়ের আধিকারিকদের সঙ্গে বৈঠক করেছিলেন মুখ্যমন্ত্রী (chief minister)। সেখানেই হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রের নিরাপত্তায় নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। সেই সংক্রান্ত পদক্ষেপ ও তার বাস্তবায়ন কতদূর তা নিয়ে পর্যালোচনায় ডাকা হয়েছে জেলা প্রশাসন ও পুলিশ কর্তাদের।

এরই মধ্যে সাগর দত্ত মেডিক্যাল কলেজে (Sagar Dutta Medical COllege) চিকিৎসক ও নার্সদের উপর রোগীর আত্মীয়দের হামলার ঘটনায় ফের নিরাপত্তা নিয়ে সরব হয়েছেন জুনিয়র চিকিৎসকরা। ফের কর্মবিরতির পথে যাওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন তাঁরা। রবিবার আবার ন্যাশানাল মেডিক্যাল কলেজে (National Medical College) রোগীর আত্মীয়দের মদ্যপ অবস্থায় হামলার অভিযোগ উঠেছে। এই পরিস্থিতিতে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তাতেই সবথেকে বেশি নজর রাজ্যের মুখ্যমন্ত্রীর।

রবিবার উত্তরবঙ্গে বন্যা পরিস্থিতি তদারকিতে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবারই তিনি ফিরবেন কলকাতায়। গোটা রাজ্য এই মুহূর্তে বন্যা পরিস্থিতির (flood situation) সঙ্গে লড়াইতেই ব্যস্ত। হাজার হাজার ঘরছাড়া মানুষের পাশে থাকতে প্রশাসনকে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। কলকাতা ফিরেই নবান্ন (Nabanna) থেকে পর্যালোচনা বৈঠকে বন্যা নিয়েও নির্দেশে জেলাগুলির সঙ্গে আলোচনার সম্ভাবনা মুখ্যমন্ত্রীর।

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...