Wednesday, June 24, 2026

বেপরোয়া রেষারেষি, দুই বাসের মুখোমুখি সংঘর্ষে জখম ১২

Date:

Share post:

ব্যস্ত সময়ে শহরে মারাত্মক বাস দুর্ঘটনা। দুই বাসের রেষারেষির জেরে মুখোমুখি সংঘর্ষে (head on collision) আহত অন্তত ১২ জন। আহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনাস্থলে দ্রুত পৌঁছায় শাসন থানার পুলিশ (Sashan police station)।

সোমবার সকাল ১০টা নাগাদ শাসনের দিক থেকে করুণাময়ীর (Karunamayee) দিকে যাচ্ছিল ২১১ রুটের বাস ও চাকলা-করুণাময়ী রুটের দুটি বাস। প্রথম থেকেই বাস দুটি পরস্পরের মধ্যে রেষারেষি করছিল। রাজারহাটের খড়িবাড়ির (Kharibari) কাছে চালকা-করুণাময়ী রুটের বাসটি হঠাৎই ২১১ বাসটিকে ওভারটেকের চেষ্টা করে। সেই সময় উল্টোদিক থেকে একটি ২১১ রুটের বাস আসছিল।

চাকলা-করুণাময়ী রুটের বাসটির মুখোমুখি ধাক্কা মারে ২১১ রুটের বাসটি। ঘটনাস্থলেই গুরুতর আহত হন একটি বাসের চালক সহ ১০ থেকে ১২ জন যাত্রী। স্থানীয়রাই তাঁদের উদ্ধার করে ভর্তি করেন স্থানীয় হাসপাতালে। ঘটনার কারণে খড়িবাড়ি এলাকায় যানজট তৈরি হয়।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...