Thursday, May 14, 2026

আজ নজর সুপ্রিম কোর্টে, শুনানি দেখে পরবর্তী পদক্ষেপ ডাক্তারদের

Date:

Share post:

সোমবার সুপ্রিম কোর্টে ফের শুনানি আর জি কর (R G Kar Hospital) মামলার। এর আগে বারবার শুনানিতে কলকাতা পুলিশের তদন্ত চলাকালীন ভুল পথে তদন্ত ও প্রমাণ লোপাটের অভিযোগে বারবার সিবিআই তথা চিকিৎসকদের পক্ষের আইনজীবীরা তুলেছিলেন। অথচ সিবিআইয়ের হাতে আসা তথ্যই বলছে ময়নাতদন্ত থেকে চেস্ট মেডিসিন (Chest Medicine) বিভাগের পুণর্নিমার্ণে (reconstruction) সম্মতি ছিল জুনিয়র চিকিৎসকদেরও। এবার সোমবার সেই মামলায় কী পর্যবেক্ষণ জানান প্রধান বিচারপতির (Chief Justice) ডিভিশন বেঞ্চ, নজর সব পক্ষের।

আর জি কর মামলার শুনানি ২৭ সেপ্টেম্বর হওয়ার কথা থাকলেও রাজ্যের আবেদন মেনে সোমবার মামলার দিন বদল করা হয়। পরে মামলার সময় পিছিয়ে দুপুরে করা হয়। এই মামলার ২০ অগাস্ট প্রথম শুনানি হয়। দ্বিতীয় শুনানি গত ৫ সেপ্টেম্বর সুপ্রিম কোর্টে (Supreme Court) হওয়ার কথা থাকলেও প্রধান বিচারপতি না থাকায় সেটি পিছিয়ে যায়। পরিবর্তে ১৭ তারিখ শুনানি হয়।

দুবার দিন পিছানো, একবার সময় পিছানোর পরে মামলার গতি সোমবার কোনদিকে তা দেখে পরবর্তী পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন চিকিৎসকদের সংগঠন। শুনানির আগের রবিবার রাতে কলকাতা সহ রাজ্যের বিভিন্ন এলাকায় মশাল মিছিল করে চিকিৎসদের সংগঠন ও নাগরিক সমাজ। তবে শেষ শুনানিতে সিবিআইকে (CBI) পর্যাপ্ত সময় দেওয়ার পক্ষেই মত দিয়েছিলেন প্রধানবিচারপতি (Chief Justice)। এরপর সোমবার মামলা কোন দিকে গড়ায় সেদিকেই নজর সকলের।

Related articles

মনোবল শক্ত রাখুন, লড়াই চলবে: কালীঘাটের বৈঠক থেকে সতীর্থদের বার্তা নেত্রীর 

মনোবল ভাঙলে চলবে না, বরং হারানো জমি পুনরুদ্ধারে দ্বিগুণ শক্তিতে রাস্তায় নামতে হবে— বৃহস্পতিবার কালীঘাটের বাসভবনে দলীয় সাংসদদের...

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...

ড্রোন হামলার জেরে বিস্ফোরণ! ওমানের কাছে ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ

ওমান উপকূলের কাছে ড্রোন হামলার জেরে ডুবে যায় ভারতীয় পতাকাবাহী পণ্যের জাহাজ। ‘এমএসভি হাজি আলি’ নামের একটি কার্গো...