Wednesday, June 24, 2026

শ্রমিকদের বোনাস দিতে অনিহা মালিকপক্ষের, পাহাড়ে ১২ঘণ্টার বনধ সোমে

Date:

Share post:

অপেক্ষাকৃত কম মানের চা উৎপাদন যে সব চা বাগানে, সেখানেও বোনাসের (bonus) পরিমাণ বেশি। অথচ পাহাড়ের চা শ্রমিকদের (tea labours) উৎপাদন ও দাবি ন্যায্য হওয়া সত্ত্বেও বোনাস বাড়াতে অনড় চাবাগান মালিকপক্ষ। ত্রিপাক্ষিক বৈঠকে (tripartite meeting) সমাধান সূত্র না মেলায় সোমবার ১২ ঘণ্টা বনধ চলছে পাহাড়ে। ফলে বাণিজ্যিক ট্রাক থেকে পর্যটক, দীর্ঘ ভোগান্তির শিকার সাধারণ মানুষ। বনধকে সমর্থন জানিয়েছে পাহাড়ের সব রাজনৈতিক দল।

চা শ্রমিকদের দাবি ছিল ২০ শতাংশ বোনাসের। তরাই ডুয়ার্স (Terai Dooars) এলাকাতেও মালিকপক্ষ ১৬ শতাংশ বোনাস দিতে রাজি হয়েছে। তবে পাহাড়ের মালিকদের সংগঠন ১৩ শতাংশের বেশি বোনাস দিতে প্রস্তুত নয়। রবিবারও শ্রমিক ভবনে ত্রিপাক্ষিক বৈঠকে একই অনড় মনোভাব দেখায় মালিক পক্ষ। ফলে সোমবার প্রতিবাদ বনধের ডাক দেন চা শ্রমিকদের আটটি সংগঠন।

সোমবার সকাল থেকে পাহাড়ের সব চা বাগানে (tea garden) চা পাতা তোলার কাজ বন্ধ রাখা হয়। বিভিন্ন জায়গায় চা শ্রমিকরা রাস্তা অবরোধ করে গাড়ি চালকদের অনুরোধ করে বনধ পালন করেন। কালিম্পং থেকে কার্শিয়ং সর্বত্র বনধে ব্যাপক প্রভব পড়ে। এই পরিস্থিতিতে টি অ্যাডভাইজারি কমিটি ও রাজ্যের শ্রম দফতরের হস্তক্ষেপ দাবি করছেন চা শ্রমিকদের একাংশ।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...