Saturday, April 4, 2026

মহালয়ার দিন চিকিৎসকদের শর্তসাপেক্ষে মিছিলের অনুমতি দিল আদালত

Date:

Share post:

আরজি কর কাণ্ডের প্রতিবাদে চিকিৎসকদের মিছিলের অনুমতি দিল আদালত। আগামী ২ অক্টোবর, মহালয়ার দিন কলেজ স্কোয়ার থেকে রবীন্দ্রসদন পর্যন্ত মিছিলের অনুমতি দিলেন বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ। বিকাল ৫ টা থেকে রাত ৮ টা পর্যন্ত মিছিলে অনুমতি দেওয়া হয়েছে। শর্ত হিসাবে বলা হয়েছে, পর্যাপ্ত স্বেচ্ছাসেবক রাখতে হবে মিছিলের সময়। রাজ্যের আইনজীবী বলেন, মিছিলে অংশগ্রহণকারীদের সংখ্যা স্পষ্ট করে বলুক চিকিৎসকদের সংগঠন। যদিও, চিকিৎসকদের আইনজীবী বলেন, আমরা আমাদের সদস্যদের সংখ্যা বলতে পারি, কিন্তু সাধারণ মানুষ যদি যোগ দেন সেই সংখ্যা আমাদের পক্ষে বলা সম্ভব নয়।

বিচারপতি রাজ‍্যের কাছে জানতে চান, যদি এই মিছিলে ১০ লাখ সাধারণ নাগরিক শান্তিপূর্ণভাবে প্রতিবাদ জানাতে স্বতস্ফূর্তভাবে যোগ দেন তাহলে কী তারা প্রতিবাদ জানাতে পারবেন না ? এটা তো তাঁদের সাংবিধানিক অধিকার। তার বক্তব্য, যে এলাকায় ১৪৪ ধারা নেই, সেই এলাকায় বহু মানুষ বেরিয়ে এসে প্রতিবাদ জানাতে শুরু করলেন। রাজ্য কী ট্রাফিকের কারণ দেখিয়ে প্রতিবাদ জানাতে বারণ করতে পারে? রাজ্যের এডভোকেট জেনারেলকে বিচারপতি বলেন, আমি এবং আপনি দুজনেই এখানে ছোটবেলা থেকে আছি। দুর্গাপুজোর সময় লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নামেন। ৪৫-৫০ বছর ধরে পুলিশ দক্ষতার সঙ্গে সবটা নিয়ন্ত্রণ করছে। মানুষ শান্তিপূর্ণ ভাবে প্রতিবাদ করুক, পুলিশও নিয়ন্ত্রণ করুক। গোটা শহরে ১৪৪ ধারা জারি করে দিন, তাহলে আর কোথাও মিটিং মিছিল হবে না।

বিচারপতি আরও বলেন, যারা দুর্গাপুজো করেন তারা জানেন না যে কত দর্শক আসতে পারেন।  গত বছর আমি সুরুচি সংঘে গিয়েছিলাম। হাজার হাজার মানুষ যান, পুলিশ এবং স্বেচ্ছাসেবক থাকেন। পুলিশ খুব সুন্দর করে নিয়ন্ত্রণ করেন।এর প্রত্যুত্তরে চিকিৎসকদের আইনজীবী বলেন, পুলিশকে দায়িত্ব নিতে হবে না।চিকিৎসকরা শান্তিপূর্ণ মিছিল করে দেখিয়ে দেবেন।এরপরই শর্তসাপেক্ষে মিছিল করার অনুমতি দেন বিচারপতি।









Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...