Friday, June 26, 2026

বাংলাদেশের বিরুদ্ধে খেলতে নেমে নজির জাদেজার

Date:

Share post:

কানপুরে চলছে ভারত-বাংলাদেশ ম্যাচ। গত তিনদিন বৃষ্টির কারণে হয়নি ম্যাচ। তবে ম্যাচের চতুর্থ দিনে হচ্ছে খেলা। আর সেই ম্যাচে খেলতে নেমে নজির গড়লেন ভারতীয় তারকা বোলার রবীন্দ্র জাদেজা। বাংলাদেশের ক্রিকেটার খালেদ আহমেদকে আউট করে রেকর্ড গড়লেন জাড্ডু। এই আউটের সঙ্গে সঙ্গে টেস্টে ৩০০ উইকেট পূর্ণ করলেন ভারতীয় এই অলরাউন্ডার।

ভারতের সপ্তম ক্রিকেটার হিসাবে এই নজির গড়েছেন জাদেজা। টেস্টে তিন হাজার রান করার পাশাপাশি ৩০০ উইকেটও নিলেন জাদেজা। জাড্ডু এখনও পর্যন্ত
৭৪তম ম্যাচ খেলতে নেমে ৩০০ উইকেটের মাইলফলক স্পর্শ করলেন। বাংলাদেশের ইনিংসের শেষ উইকেটটি নেন তিনি। নিজের বলেই ক্যাচ ধরে আউট করেন খালেদকে । এর সুবাদে ভারতীয়দের মধ্যে চতুর্থ দ্রুততম হিসাবে এই নজির গড়লেন জাদেজা। রবিচন্দ্রন অশ্বিন ৫৪তম টেস্টে, অনিল কুম্বলে ৬৬তম টেস্টে এবং হরভজন সিং ৭২তম টেস্টে এই মাইলফলক স্পর্শ করেছিলেন। টেস্টে ৩০০ উইকেটের পাশাপাশি একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে ২২০টি এবং টি-২০ আন্তর্জাতিক ক্রিকেটে ৫৪টি উইকেট রয়েছে জাদেজার।

টেস্টে তিন হাজারের বেশি রান রয়েছে জাড্ডুর ঝুলিতে। এই ক্ষেত্রে তিনি বিশ্বের দ্বিতীয় দ্রুততম। তাঁর আগে রয়েছেন ইংল্যান্ডের প্রাক্তন অলরাউন্ডার ইয়ান বথাম।

আরও পড়ুন- ইরান-যাত্রা নিয়ে চিঠি মোহনবাগানের, ২ অক্টোবর ট্র্যাক্টর এসসি-র বিরুদ্ধে ম্যাচ বাগানের


 

Related articles

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...

এবার কি বাংলাতেও ইউসিসি? চলতি অধিবেশনেই বিধানসভায় আসতে পারে বিল

উত্তরাখণ্ড, গুজরাত এবং অসমের পথ ধরে এবার পশ্চিমবঙ্গেও অভিন্ন দেওয়ানি আইন বা ইউনিফর্ম সিভিল কোড (ইউসিসি) কার্যকর করার...