Saturday, April 4, 2026

বিমানে হুইলচেয়ার পেলেন না সাংবাদিক, হামাগুড়ি দিয়ে যেতে হল টয়লেটে!

Date:

Share post:

বিমান সফরকালে চরম হেনস্থার শিকার যুদ্ধে পা খোয়ানো ব্রিটিশ সাংবাদিক (British Journalist)। লট পোলিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট বুক করেছিলেন ফ্রাঙ্ক গার্ডনার (Frank Garner)। ২০০৪ সালে সৌদি আরবের রাজধানী রিয়াদে যুদ্ধের রিপোর্টিং করতে গিয়ে তিনি আক্রান্ত হন এবং একটি পা হারান। তারপর থেকে হুইলচেয়ার তাঁর ভরসা। কিন্তু বিমান সফরকালে সেই হুইল চেয়ার না মেলায় স্যোশাল মিডিয়ায় (Social Media) নিজের ক্ষোভ উগরে দিলেন সাংবাদিক।

এক্স হ্যান্ডেলে ফ্রাঙ্ক (Frank )লেখেন, ‘এটা নাকি ২০২৪। আর এখনও এমন ঘটনায় পড়তে হয়। আসলে আমি ওয়ারশ থেকে ফিরছিলাম। তখন আমার সঙ্গে একটি ঘটনা ঘটে ফ্লাইটে। ওয়াশরুমে যাওয়ার জন্য আমি হুইলচেয়ার খুঁজি। কিন্তু কোনওভাবেই আমাকে একটি হুইলচেয়ারের ব্যবস্থা করে দেওয়া হয়নি লট পোলিশ এয়ারলাইন্সের তরফে।’ বিমানসংস্থার অসহযোগিতার কথা উল্লেখ করে সাংবাদিক বলেন, বিমানের কর্মীরা তাঁকে জানান যে এয়ারলাইন্সে এই ধরণে সুবিধা দেওয়ার কোনও নিয়ম নেই। এরপরই স্যোশাল মিডিয়ায় গোটা ঘটনার নিন্দা করেন নেটিজেনরা। অনেকে আবার সাংবাদিককে আইনি মামলা করার পরামর্শও দিয়েছেন।

 

Related articles

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...