Monday, June 8, 2026

মহালয়াতেই প্রকাশ্যে মমতার কথায় সুরে পুজোর অ্যালবাম ‘অঞ্জলি’

Date:

Share post:

পিতৃপক্ষের অবসান আর দেবীপক্ষের মাহেন্দ্রক্ষণে প্রকাশিত হতে চলেছে মমতা বন্দোপাধ্যায়ের (Mamata Banerjee) কথায় সুরে পুজোর গানের অ্যালবাম ‘অঞ্জলি’ (Anjali)। সোমবার তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ তাঁর পোস্টে লেখেন, ‘মহালয়ার দুপুরে নজরুল মঞ্চে ‘জাগো বাংলা’ উৎসব সংখ্যা প্রকাশের সঙ্গেই উদ্বোধন হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা ও সুরে গানের অ্যালবাম ‘অঞ্জলি’র।‘ মোট ১০টি গান রয়েছে এই অ্যালবামে। গান গেয়েছেন ইন্দ্রনীল সেন, নচিকেতা চক্রবর্তী, শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়, বাবুল সুপ্রিয়, রাঘব চট্টোপাধ্যায়, অদিতি মুন্সি, প্রমুখ শিল্পীরা।

রাজ্যের প্রশাসনিক প্রধানের সংস্কৃতিচর্চার কথা কারোর অজানা নয়। পুজোর আবহে বাঙালির গানের নস্টালজিয়া আজও চিরন্তন। এই দুই মিলে এবার দেবীপক্ষের সূচনায় প্রকাশিত হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের কথায়- সুরে বাংলার বিশিষ্ট শিল্পীদের কণ্ঠে গান। সঙ্গীত আয়োজনে দেবজ্যোতি বোস ও কুণাল চক্রবর্তী। বুধবার নজরুল মঞ্চের অনুষ্ঠানে এই অ্যালবাম প্রকাশে উপস্থিত থাকবেন স্বয়ং মুখ্যমন্ত্রী।

 

Related articles

কল্যাণের পরে এবার ইডি দফতরে শ্রেয়া পাণ্ডে! ‘স্বেচ্ছায় হাজিরার’ সাফাই

সরকারি-বেসরকারি জমি দখল এবং অবৈধ নির্মাণ সংক্রান্ত বে-নিয়মের মামলায় এবার ইডি (ED) দফতরে তৃণমূল নেত্রী শ্রেয়া পাণ্ডে (Shreya...

দিল্লি বিমানবন্দরের গ্রাউন্ড সাপোর্ট ইকুইপমেন্টের ধাক্কায় ক্ষতিগ্রস্ত তিনটি বিমান

দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে(Delhi airport) রবিবার বিকেলে ঝোড়ো হাওয়ায় গ্রাউন্ড সাপোর্ট ইকুইপমেন্ট সরে গিয়ে পার্কিংয়ে থাকা এয়ার...

আর্জেন্টিনা-ইংল্যান্ডের টিম হোটেলের কাছেই হামলা, প্রশ্নের মুখে বিশ্বকাপের নিরাপত্তা

বিশ্বকাপ (FIFA World Cup)শুরু হতে মাত্র কয়েকদিন বাকি, তার আগে বন্দুকবাজের হামলা মার্কিন যুক্তরাষ্ট্রে(USA)৷ একটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যম...

কেন লোকসভার স্পিকারের কাছে যেতে পারলেন না তৃণমূলের বিদ্রোহী সাংসদরা?

বিধানসভার মতো লোকসভা ও রাজ্যসভার ভাঙনে আপাতত ব্যর্থ হল তৃণমূলের(TMC) তথাকথিত বিদ্রোহীরা। তবে চেষ্টা অব্যাহত। বিজেপি যেভাবে "প্রলোভনের...