Wednesday, March 25, 2026

সুপ্রিম কোর্টে পার্থ, জামিনের আবেদনে জবাব তলব বিচারপতির

Date:

Share post:

জামিন চেয়ে এবার সুপ্রিম কোর্টের (Supreme Court) দ্বারস্থ রাজ্যের প্রাক্তন শিক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। দীর্ঘ সময় জেলে থাকা ও শারীরিক পরিস্থিতির কথা তুলে ধরে জামিনের আবেদন করলেন তিনি। জামিনের আবেদন মামলায় সব পক্ষের জবাব তলব (notice) করলেন বিচারপতি সূর্য কান্ত ও বিচারপতি উজ্জ্বল ভুঁইয়ার ডিভিশন বেঞ্চ।

সম্প্রতি আর্থিক দুর্নীতি মামলায় একাধিক দেশের বড় রাজনৈতিক নেতা জামিন পেয়েছেন সর্বোচ্চ আদালতে। তার মধ্যে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal) যেমন রয়েছেন, তেমনই রয়েছেন বীরভূম তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলও (Anubrata Mondal)। এরপরই সর্বোচ্চ আদালতে রাজ্যের প্রাক্তন মন্ত্রীর আর্জি, দু বছরের বেশি সময় ধরে জেলে আছি, ৭৪ বছর বয়েস আমার, শারীরিক ভাবে অসুস্থ, আমাকে জামিন দেওয়া হোক। সুপ্রিম কোর্টে এই আর্জি পেশ করেন পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী মুকুল রোহাতগির (Mukul Rohatgi)।

দুবছরের বেশি সময় ধরে সিবিআই (CBI) ও ইডি (ED) দুই তদন্তকারী সংস্থার হাতেই গ্রেফতার রয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। তাঁর আবেদনের মামলায় শীর্ষ আদালতের বিচারপতি সূর্য কান্তর নেতৃত্বাধীন বেঞ্চ নোটিস জারি করে সব পক্ষের জবাব তলব করেন। সব পক্ষকে নোটিশ (notice) পাঠানো হয়।

Related articles

হরমুজ পেরোতে পারল না পাকিস্তানের জাহাজ: শান্তির বার্তা দিয়েও ব্যর্থ শাহবাজ!

হরমুজ প্রণালী খোলার জন্য উঠে পড়ে লেগেছে আমেরিকা। ক্রমশ নত হচ্ছে ইরানের কাছে, যোগাযোগ করছে বিশ্বের মধ্যস্থতাকারী দেশগুলির...

নন্দীগ্রামের অপবিত্র মাটিকে পবিত্র করার ডাক অভিষেকের, ‘দুয়ারে স্বাস্থ্য’-এর সঙ্গে প্রতিবছর ‘সেবাশ্রয়’-এর প্রতিশ্রুতি

পূর্ব মেদিনীপুরে ঝোড়ো প্রচারে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। এদিন প্রথমে দাসপুর ও পরে কেশিয়াড়ি-দাঁতনের...

আইপিএলের সঙ্গে ইপিএল ম্যাচের তুলনা, সৌরভের নজরে একাধিক তরুণ

রেকর্ড দামে বিক্রি হয়েছে আইপিএলের(IPL) ২ দল আরসিবি (RCB) এবং রাজস্থান রয়্যালস। আইপিএল দলের এমন মূল্য দেখে অবাক...

একটানা ন’দিন পতনের পর আজ আন্তর্জাতিক বাজারে উর্ধ্বমুখী সোনার দাম!

ইরান বনাম ইজরায়েল - আমেরিকা সংঘর্ষের (Iran- Israel- US war) মাঝে মার্কিন প্রেসিডেন্টের প্রতিদিনের নতুন নতুন ঘোষণা বিনিয়োগ...