Monday, April 6, 2026

কম বয়সীদের মধ্যে বাড়ছে ডায়াবেটিসের প্রবণতা! কীভাবে মিলবে প্রতিকার? পরামর্শ দিলেন চিকিৎসকেরা

Date:

Share post:

অতিরিক্ত স্থূলতা এবং জাঙ্ক ফুডের কারণে কম বয়সীদের মধ্যেও ক্রমশ বাড়ছে ডায়াবেটিস বা মধুমেহ রোগের প্রবণতা। যার ফলে হার্ট ,কিডনি,চোখ সহ শরীরের অন্যান্য অঙ্গ নষ্ট হয়ে অন্য রোগের প্রাদুর্ভাগ ঘটছে। এই অবস্থায় ডায়াবেটিস কমাতে এক দিকে যেমন মানুষের মধ্যে রোগ সচেতনতা বৃদ্ধি করা দরকার এর পাশাপাশি সময়মতো চিকিৎসা করালে ডায়াবেটিস এবং তার ফলে অন্যান্য রোগের প্রবণতা কমানো যাবে বলে জানিয়েছেন শহরের বিশিষ্ট ডায়াবেটিস বিশেষজ্ঞ চিকিৎসকরা।

কলকাতায় হাওড়া টাউন ডায়াবেটিস স্টাডি সোসাইটির উদ্যোগে দুদিনের ডায়াবেটিসের উপর নবম ন্যাশনাল কনফারেন্সে মানুষের মধ্যে এই রোগ সম্পর্কে সচেতনতা বৃদ্ধির উপর জোর দেন সোসাইটির সামাজিক সম্পাদিকা জয়তী ভট্টাচার্য, সোসাইটির প্রেসিডেন্ট বিশিষ্ট এন্ডক্রিনলোজিস্ট ডাঃ সঞ্জয় শাহ, ডায়াবেটিস বিশেষজ্ঞ ডাঃ গুরুপ্রসাদ ভট্টাচার্য, মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ মৃদুল বেরা, নেফ্রোলজিস্ট ডাঃ বিস্ময় কুমার, কার্ডিওলজিস্ট ডাঃ সুনিপ ব্যানার্জী সহ বহু বিশিষ্ট চিকিৎসকরা।

আরও পড়ুন- CPIM-এর সাধারণ সম্পাদক হচ্ছেন বঙ্গ সন্তান? জোর চর্চা দিল্লিতে

 

 

Related articles

সোমে ঝোড়ো হাওয়া, হালকা বৃষ্টি: মঙ্গল থেকে আবহাওয়ার অবনতি

নতুন করে নিম্নচাপ অক্ষরেখার কারণে ফের একবার দুর্যোগের কবলে গোটা বাংলা। তেলেঙ্গানা থেকে ছত্তিশগড় পর্যন্ত নিম্নচাপ প্রসারিত থাকলেও...

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...

সোমে মতুয়া গড়ে মমতা: পূর্ব বর্ধমান, নদিয়ার প্রার্থীদের সমর্থনে প্রচার

নির্বাচনী প্রচার পর্বে মালদহ, মুর্শিদাবাদের পরে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর...

সুপ্রিম কোর্টে SIR মামলা: ট্রাইবুনাল, নাম বাদ পড়া ভোটারে নির্দেশের অপেক্ষা

নির্বাচনের আগে ভোটার তালিকা ও ন্যায্য ভোটারদের তালিকায় জায়গা পাওয়া, না পাওয়া নিয়ে উত্তাল রাজনীতি। এই পরিস্থিতিতে সোমবার...