Wednesday, May 13, 2026

মেট্রো-রুটেই জমবে পুজো! রাতভর পরিষেবার ঘোষণা

Date:

Share post:

পুজোর সময় যাতায়াত সমস্যায় দূর দূরান্ত হেঁটে মধ্যবয়স্করা তো মাতিয়ে দেন। কিন্তু একটু বেশি বয়স যাদের বা ছোটদের প্যান্ডেল হপিংয়ে (pandal hopping) একটা বড় বাধা হয় পরিবহন। তবে এবারের পুজোয় মেট্রোর রুট ধরে ঠাকুর দেখার পরিকল্পনা করলে নিশ্চিন্ত থাকতে পারবেন অনেকটাই। সময়সূচির পরিবর্তন করে রাতে পরিষেবা দেওয়ায় জোর দিয়েছে মেট্রো কর্তৃপক্ষ (Metro Railway)।

চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠীতে:

দমদম থেকে কবি সুভাষগামী প্রথম মেট্রো – ৬টা ৫০

দমদম থেকে দক্ষিণেশ্বরগামী প্রথম মেট্রো – ৬টা ৫৫

দক্ষিণেশ্বর ও কবি সুভাষ থেকে প্রথম মেট্রো – ৭টা

চতুর্থী ও পঞ্চমী:

দমদম ও কবি সুভাষ থেকে শেষ মেট্রো –রাত ১০টা ৪০

ষষ্ঠী:

দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষগামী শেষ মেট্রো – ১১টা ৪৮

দমদম থেকে কবি সুভাষগামী শেষ মেট্রো – ১১টা ৫০

দমদম থেকে দক্ষিণেশ্বরগামী শেষ মেট্রো – ১১টা ৫০

কবি সুভাষ থেকে দমদমগামী শেষ মেট্রো – ১২টা

সপ্তমী, অষ্টমী, নবমী:

পরিষেবা শুরু দুপুরে

দমদম ও দক্ষিণেশ্বর থেকে প্রথম মেট্রো – ১২টা ৫৫

কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরগামী প্রথম মেট্রো – ১টা

কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরগামী শেষ মেট্রো – ৩টে ৪৮ (ভোর)

দমদম  ও কবি সুভাষ থেকে শেষ মেট্রো – ৪টে (ভোর)

দশমীতে একবেলাই মেট্রোর পরিষেবা মিলবে:

দক্ষিণেশ্বর ও কবি সুভাষ থেকে প্রথম মেট্রো – ১টা (দুপুর)

দক্ষিণেশ্বর ও কবি সুভাষ থেকে শেষ মেট্রো – ১২টা (রাত)

একাদশী:

দক্ষিণেশ্বর ও কবি সুভাষ থেকে প্রথম মেট্রো – ৯টা

দক্ষিণেশ্বর ও কবি সুভাষ থেকে শেষ মেট্রো – ৯টা ৪০

দ্বাদশী ও ত্রয়োদশী:

দক্ষিণেশ্বর ও কবি সুভাষ থেকে প্রথম মেট্রো – ৬টা ৫০

দক্ষিণেশ্বর ও কবি সুভাষ থেকে শেষ মেট্রো – ৯টা ৪০

গ্রিন লাইনের পাশাপাশি এসপ্ল্যানেড-হাওড়া ময়দান রুটেও পরিষেবার সময় বাড়ানো হয়েছে পুজোর কদিন। সেই সঙ্গে পার্পল ও অরেঞ্জ লাইনে সংখ্যার দিক থেকে কমলেও সময়ের দিকে বাড়ছে পরিষেবা।

 

Related articles

জামিন পেলেন না গর্গ চট্টোপাধ্যায়! ১৬ মে পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ আদালতের

বড়সড় আইনি বিপাকে বাংলা পক্ষের গর্গ চট্টোপাধ্যায়। ইভিএম বিকৃতি নিয়ে সমাজমাধ্যমে গুজব ছড়ানো এবং উসকানিমূলক পোস্ট করার অভিযোগে...

রাজ্যে এবার থেকে ‘আইন মেনে’ গো-হত্যা: আইন কার্যকর করা শুরু নতুন সরকারের

বিজেপি শাসিত দেশের অন্যান্য রাজ্যের মতো এবার বাংলাতেও গো-হত্যায় আইনি পথে বর্তমান বিজেপি সরকার। রাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রকের জারি...

নতুন বাস কেনা, মহিলাদের ভাড়ায় ছাড়: সরকারি সিদ্ধান্তে বাস সংগঠনের একাধিক প্রশ্ন

রাজ্যের ক্ষমতায় আসার পরে একের পর এক নতুন সিদ্ধান্ত ঘোষণা করেছে বিজেপির সরকার। পরিবহন তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ।...

দুধের প্যাকেটে জ্বালানির আঁচ, মধ্যবিত্তের পকেটে টান দিয়ে দাম বাড়ল আমুলের

একেই মূল্যবৃদ্ধির বাজারে নাভিশ্বাস উঠছে সাধারণ মানুষের, তার ওপর এবার পকেটে টান দিয়ে দাম বাড়ল দুধের। লিটার পিছু...