Thursday, June 25, 2026

কলকাতায় সাইক্যাক্সিস ট্রাস্টের বার্ষিক অনুষ্ঠান, অ্যাপে বুকিংয়ের সুযোগ

Date:

Share post:

গত ২৯ সেপ্টেম্বর কলকাতার রবীন্দ্র ওকাকুরা ভবনে অনুষ্ঠিত হল সাইক্যাক্সিস ট্রাস্টের বার্ষিক অনুষ্ঠান। প্রতিষ্ঠানের সম্পাদক ডা: স্বপ্ননীল বোস জানালেন, মানসিক সাহায্যের জন্য প্রস্তুত হওয়া সাইক্যাক্সিস অ্যাপ ১ নভেম্বর থেকে সারা ভারতের জন্য উন্মুক্ত হয়ে যাবে l এই অ্যাপের মাধ্যমে সারা ভারত থেকে যে কোনও মানসিক সমস্যার জন্য অনলাইনে বা অফলাইন কলস্যাল্টেশান বুক করা যাবেl মূলত সাইকোলজিক্যাল কাউন্সেলার, সাইকোলজিস্ট এবং সাইক্রিয়াটিস্টদের একটি দল এই পরিষেবা দেবে l শুধু তাই নয় এই অ্যাপের মাধ্যমে, বিভিন্ন বিষয়ের উপর ওয়ার্কশপ করার সুযোগ রয়েছে যা শুধু সাইকোলজির স্টুডেন্ট নয় সাধারণ মানুষের কাছেও সাইকোলজিক্যাল সমস্যার নানা সমাধান সূত্র সঠিক ভাবে পৌঁছে দেবে l

এই অ্যাপের মাধ্যমে সাইকোলজিক্যাল স্টুডেন্টরা সরকারি এবং বেসরকারি ক্ষেত্রে ইন্টার্নশিপ বুক করারও সুযোগ পাবে। ওই অনুষ্ঠানে ব্রেস্ট ক্যান্সার নিয়েও একটি জনসচেতনতা মূলক আলোচনা করেন ডা: অভিষেক বসু l তিনি নতুন ক্যান্সারের ওষুধ এবং তার ব্যবহার নিয়েও চর্চা করেন। দুজন ক্যান্সার সারভাইভার পেশেন্ট তাদের মানসিক ও শারীরিক লড়াই এর কথা সকলের সামনে তুলে ধরেন lএই অনুষ্ঠানে আর একটি আকর্ষন ছিল একটি সাইকোলজিক্যাল সিনেমা “রূপকথা”র আনুষ্ঠানিক ঘোষণা l এই সিনেমাটির কাহিনী , চিত্রনাট্য ও পরিচালনা করবেন ডা : স্বপ্ননীল বোস, উপস্থিত ছিলেন অভিনেতা সৌমিত্র বসু, সুমিতা বসু, পৌলমী কুন্ডু , বিতান সাহা, প্রীতা মজুমদার, স্টাইলিস্ট ও ফ্যাশান ডিজাইনার শ্রেয়া গুপ্ত, পোস্টার উন্মোচন করেন আর জে রোহিত l

সাংস্কৃতিক অনুষ্ঠান :-
১) আবৃত্তি কৃষ্ণা, আবৃত্তি :- মৌতুলী মূখার্জী, নাচ:- স্বাগতা ঘোষ
২) মহিসাষুর মর্দ্দিনী
ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তাপস চ্যাটার্জী (MLA Rajarhat , Newtown), আরাত্রিকা ভট্টাচার্য্য ( councilor Rajarhat), প্রফেসর ড: মল্লিকা ব্যানার্জী, Adv স্নেহাশীষ মূখার্জী ( supreme court), ডা: অমিতাভ দে, ডা: শ্রী কৃষ্ণ মণ্ডল (HOD , Radio therapy , NRS) , উৎসব মহারাজ ( Adyapith ), সুজয় চন্দা ( Ex IPS), প্রসেনজিত চ্যাটার্জী (মিডিয়া মার্কেটিং), প্রফেসর ড: সুমনা দত্ত, ডা: সোহম পালুই, ডা: অশোক কোণার, প্রফেসর ড: সুস্মিতা হালদার, প্রফেসর ড: আকাশ মাহাতো সহ বিশিষ্টরা।









Related articles

পাসপোর্ট সেবা দিবসে বড় ঘোষণা বিদেশ মন্ত্রকের, প্রশ্ন সবমহলে

SIR-এর সময় থেকেই নাগরিকত্বের প্রমাণ নিয়ে বিস্তার টানাপোড়েন চলছে। একাধিকবার সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতে হয়েছে বিষয়টি নিয়ে। এবার...

ডেলিভারি বয় থেকে হোয়াটসঅ্যাপের গ্লোবাল সিইও! কে কুণাল

"আমাদের চলতি লেখাপড়া সে শিখল না কোনোকালেই, অথচ সে ছাড়িয়ে গেল সারা দেশের সবটুকু পাণ্ডিত্যকে। কেমন ক’রে?" 'এক যে ছিল ছেলে'...

তারাতলা বিপর্যয়ে ধৃত ৩, বাড়ছে মৃতের সংখ্যা! বৃহস্পতিবার বিধানসভায় বিবৃতি মুখ্যমন্ত্রীর

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫। ঘটনায় নির্মাণ সংস্থার সুপারভাইজার-সহ এখনও পর্যন্ত...

সন্তানের জন্য অদিতিকে শর্তসাপেক্ষে আগাম জামিন, আবেদন খারিজ দেবরাজের 

তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সিকে আগাম জামিন দিল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। এদিকে তাঁর স্বামী...