Sunday, April 5, 2026

গোল করে বাবাকে উৎসর্গ রোনাল্ডোর, কী বললেন তিনি?

Date:

Share post:

তিনি যে সসময় তাঁর বাবার অভাব অনুভব করেন তা বারবার সাক্ষাৎকারে বলেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তাঁর সাক্ষাৎকারে বারবার উঠে এসেছে তাঁর বাবার কোথা। আর এবার বাবাকে গোল উৎসর্গ করলেন পর্তুগিজ তারকা। সোমবার ছিলো রোনাল্ডোর বাবার জন্মবার্ষিকী। সেই রাতেই এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে খেলারে নামে আলনাসের। তাদের প্রতিপক্ষ ছিল কাতারের আল রায়ান। সেই ম্যাচে গোল করে , নিজের বাবাকে গোল উৎসর্গ করলেন সিআরসেভেন। আর এই গোলের সুবাদে এই নিয়ে কেরিয়ারে তাঁর ৯০৪টি গোল হয়ে গেল পর্তুগিজ তারকার।

ঘরের মাঠে জিততে কোনও অসুবিধাই হয়নি রোনাল্ডোদের। তাঁরা আল রায়ানের বিরুদ্ধে জেতেন ২-১ গোলে। প্রথম গোলটি করেন সাদিও মানে। ৭৬ মিনিটে বাঁ পায়ের বাঁকানো শটে দুরন্ত গোল করেন রোনাল্ডো। আর তারপরই কর্নার ফ্ল্যাগের কাছে গিয়ে দুহাত আকাশে তুলে সেলিব্রেশন। এই নিয়ে ম্যাচে শেষে রোনাল্ডো বলেন, “ আজকের গোলটার একটা অন্য মাহাত্ম্য রয়েছে। যদি আমার বাবা আজ জীবিত থাকতেন, খুব ভালো লাগত। কারণ আজ তাঁর জন্মদিন। এটা তাঁর জন্য।”

২০০৫ সালে রোনাল্ডোর বাবা জোসে দিনিস আভেইরো প্রয়াত হন।

আরও পড়ুন- বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজ জয় ভারতের


Related articles

গঙ্গায় জমি-বাড়ি-জীবন: ভাঙনে নীরব কেন্দ্র, শাহর জবাব দাবি মমতার

মুর্শিদাবাদ মালদহের একটা বড় অংশ প্রতিবছর চলে যায় গঙ্গা গর্ভে। যে নদীর রক্ষণাবেক্ষণের দায়িত্ব কেন্দ্রের সরকারের বাংলার সেই...

IPL: মিটতে পারে পেস বোলিংয়ের সমস্যা, জোড়া স্বস্তি কেকেআর শিবিরে

আইপিএলের (IPL) শুরুতেই ছন্দহীন কেকেআর(Kolkata Knight Riders)। সোমবার পাঞ্জাব কিংসের বিরুদ্ধে নামার আগে স্বস্তির খবর নাইট শিবিরে। মাথিশা...

হার্টফুলনেস মেডিটেশন সেন্টারে গানের সুরে একাত্ম ধ্যানের গভীরতা

জীবনে ভালো থাকতে গেলে হৃদয়ে প্রশান্তি আর অন্তরের অন্তস্থলে নিমজ্জিত গভীরতাকে স্পর্শ করতে হয়। কাজটা সহজ নয়, আবার...

গোবিন্দভোগ রফতানিতে কেন্দ্রের নিষেধাজ্ঞা: রায়না থেকে তোপ অভিষেকের

বাংলার কৃষিজীবী মানুষের জন্য যেখানে প্রতিটি ধাপে একের পর এক সহায়ক প্রকল্প ঘোষণা করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়,...