Thursday, June 25, 2026

বিহারে বন্যা পরিস্থিতির অবনতি! ভাঙছে নদী বাঁধ, বিপর্যস্ত ১৬ জেলা

Date:

Share post:

নেপালে দুর্যোগের জেরে বিহারের বন্যা (Flood in Bihar) পরিস্থিতি নিয়ে বাড়ছে আশঙ্কা। পরিস্থিতি। কোশী (Koshi River)এবং বাগমতী নদীর জল বিপদসীমার উপর দিয়ে বইছে, ফুঁসছে গঙ্গা। প্লাবিত ১৬টি জেলা। শেষ পাওয়া খবর অনুযায়ী ৮ জনের মৃত্যুর খবর মিলেছে, ক্ষতিগ্রস্ত ১০ লক্ষ মানুষ।

এদিন সকাল থেকেই পশ্চিম চম্পারণে রিং বাঁধ ভেঙে যাওয়ায় হু হু করে জল গ্রামে ঢুকতে শুরু করলে আতঙ্কিত হয়ে পড়েন বাসিন্দারা। ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে পৌঁছে যাওয়ার হুড়োহুড়ি পড়ে যায়। গত ২৪ ঘণ্টায় ছ’টি বাঁধ ভেঙে গিয়েছে। দ্বারভাঙা জেলার বিরৌলের কিরতপুরে কোশী নদীর বাঁধ ভেঙে যাওয়ায় নতুন করে প্লাবনের আশঙ্কা দেখা দিয়েছে। অন্য দিকে, গন্ডক নদীর কুল ছাপিয়ে সংলগ্ন গ্রামগুলিতে জল প্রবেশ করতে শুরু করেছে।বইছে। সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি পূর্ব চম্পারণ, গোপালগঞ্জ, আরারিয়া, সুপৌল, কাটিহার, পূর্ণিয়ার। জলসম্পদ মন্ত্রী বিজয় কুমার চৌধুরী (Vijay Kumar Chowdhury) জানিয়েছেন,নদী বাঁধে যাতে চাপ না পড়ে সেদিকে নজর দেওয়া হচ্ছে পাশাপাশি গোটা পরিস্থিতির উপর নজরদারি চলছে।

 

Related articles

তারাতলাকাণ্ডে গ্রেফতার ৫, মৃতের সংখ্যা বেড়ে ১১

তারাতলার(Taratala) নির্মীয়মাণ গুদাম ধসের (Warehouse Collapsed) ঘটনায় বড় পদক্ষেপ পুলিশের। বুধবার রাতেই গুদামের সুপারভাইজার-সহ প্রায় ন’জনকে আটক করে...

সোনা-রুপোর দামে সামান্য স্বস্তি, জেনে নিন আজকের দর 

সোনা (Gold) বা রুপো (Silver) কেনার পরিকল্পনা করছেন? তাহলে বাজারে যাওয়ার আগে জেনে নিন আজকের সর্বশেষ দর। আন্তর্জাতিক...

জেনে নিন বৃহস্পতিবারের বাজারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের (Petrol-Diesel Price) নতুন দাম জারি করে সরকারি...

তীব্র ভূমিকম্প জাপানে, আফটার শকের আশঙ্কায় বন্ধ বুলেট ট্রেন

ভেনেজুয়েলা ভূমিকম্পের খবরের মাঝেই এবার ৬.৯ তীব্রতায় কেঁপে উঠলো জাপান (Earthquake in Japan) । সুনামি সতর্কতা জারি করা...