Tuesday, June 23, 2026

সুপ্রিম কোর্টে ফের পিছিয়ে গেল রাজ্যের ওবিসি মামলার শুনানি

Date:

Share post:

সুপ্রিম কোর্টে ফের পিছিয়ে গেল ওবিসি সংরক্ষণ মামলার (OBC reservation) শুনানি। একেবারে পুজোর ছুটির পরে শোনা হবে এই মামলা। মঙ্গলবার মামলার উল্লেখে জানিয়ে দিলেন প্রধান বিচারপতি (Chief Justice of India)। ফলে দ্রুত মামলার শুনানির জন্য অপেক্ষা করলেও আপাতত নিরাশ হলেন সংরক্ষণের আবেদনকারীরা।

এর আগে অগাস্টে ওবিসি সংরক্ষণ (OBC reservation) মামলায় নথি পেশে সময় চেয়ে রাজ্য সরকার একবার মামলা পিছানোর আবেদন জানিয়েছিল। সেই সময় একবার কিছুদিন মামলা পিছিয়ে গিয়ে ২ সেপ্টেম্বর শুনানি হয়। পরবর্তীতে ২৬ সেপ্টেম্বর শুনানির দিন ধার্য থাকলেও ওই দিন ২৬টি মামলার শুনানি থাকায় মামলা শোনেনি প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।

সেই শুনানি নির্ধারিত হয় মঙ্গলবার। কিন্তু মঙ্গলবার মামলার উল্লেখেই প্রধান বিচারপতি জানান দশহরার (Dussera) পরে এই মামলার শুনানি হবে। ফলে চাকরি বা পড়াশোনার ক্ষেত্রে সংরক্ষণের সংশাপত্র নিতে অপেক্ষা করা রাজ্যের মানুষকে আরও অপেক্ষা করতে হবে মামলা নিষ্পত্তির জন্য।

Related articles

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...

তৃণমূলের বিক্ষুব্ধ-বহিষ্কৃতদের ওয়ার্কিং কমিটির নয়া চেয়ারম্যান অরূপ রায়, পদ পেলেন ফিরহাদ-অরূপও

উদ্দেশ্য ছিল নতুন ন্যাশনাল ওয়ার্কিং কমিটি তথা জাতীয় কর্মসমিতি গঠন করা। সেই মতো সোমবার বিকেলে নিউ টাউনের হোটেলে...