Saturday, April 4, 2026

রাস্তা আটকে মন্দির- দরগা নয়, সাফ জানাল শীর্ষ আদালত

Date:

Share post:

ধর্মনিরপেক্ষ ভারতে মানুষের নিরাপত্তা আর সুরক্ষার ঊর্ধে কিছু নয়। তাই রাস্তা আটকে থাকা মন্দির বা দরগাও যদি মানুষের জন্য সমস্যার কারণ হয় তাহলে তাকেও সরিয়ে ফেলতে হবে। সুপ্রিম শুনানিতে স্পষ্ট জানালো বিচারপতি বিআর গভাই ও বিচারপতি কেভি বিশ্বনাথনের ডিভিশন বেঞ্চ (Justice BR Gavai and Justice KV Viswanathan)। দেশের সর্বোচ্চ আদালতের (Supreme Court ) বক্তব্য, মানুষের কথা ভেবে জলাশয় কিংবা রেললাইন আটকে কোনও মন্দির, দরগা থাকলে তা সরিয়ে ফেলাই বাঞ্ছনীয়।

মঙ্গলবার বুলডোজ়ার অ্যাকশনের বিরোধিতায় দায়ের হওয়া মামলার শুনানিতে সুপ্রিম আদালত জানায় ভারতের মতো গণতান্ত্রিক এবং ধর্মনিরপেক্ষ দেশে জবরদখল করে থাকা কোনও পরিকাঠামো সরাতে বুলডোজ়ার অ্যাকশন নেওয়া হলে তা জাত-ধর্ম নির্বিশেষেই করা উচিত।সলিসিটর জেনারেল তুষার মেহতা এদিন বলেন একটি নির্দিষ্ট সম্প্রদায়কে টার্গেট করে এই বুলডোজার নীতি প্রয়োগ করা হচ্ছে। তারই প্রেক্ষিতে বিচারপতিদের পর্যবেক্ষণ যে ধর্মনিরপেক্ষ দেশে জবরদখল নিয়ে পদক্ষেপ করতে হলে তা জাত- ধর্ম নির্বিশেষেই হওয়া উচিত। এরপরই আদালত জানায় গুরুদ্বার হোক, মন্দির কিংবা দরগা, যদি তা রাস্তা আটকে থাকে এবং সাধারণ মানুষের সমস্যার কারণ হয় তবে তা সরাতেই হবে।

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...