Monday, June 22, 2026

রোগী কল্যাণ সমিতির মাথায় থাকবেন অধ্যক্ষরাই, জারি নির্দেশিকা

Date:

Share post:

আরজি কর-কাণ্ডে জুনিয়র ডাক্তারদের ধরনা মঞ্চে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন, রাজ্যের সব হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যানের দায়িত্বে থাকবেন ওই হাসপাতালগুলির অধ্যক্ষেরাই। অর্থাৎ, কোনও রাজনৈতিক নেতাকে আর কোনও রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যানের দায়িত্বে দেখা যাবে না। সেই মতো মঙ্গলবার নির্দেশিকা জারি করে জানানো হল, রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান হবেন ওই কলেজের অধ্যক্ষ। সদস্য সচিব হবেন সংশ্লিষ্ট কলেজের এমএসভিপি।

এরা ছাড়াও রোগী কল্যাণ সমিতিতে একজন জনপ্রতিনিধি-সহ আরও ছয় সদস্য থাকবেন। তাদের মধ্যে অধ্যক্ষ মনোনীত বিভাগীয় প্রধান পদমর্যাদার দু’জন শিক্ষককে রাখা হচ্ছে। আর থাকবেন সংশ্লিষ্ট হাসপাতালে কর্মরত একজন করে সিনিয়র ও জুনিয়র ডাক্তার ও নার্সদের একজন প্রতিনিধি। জনপ্রতিনিধি হবেন সাধারণ সদস্য।

আরও পড়ুন- ‘অরাজনৈতিক’ মিছিলে সেলিম-সূর্যকান্ত-শুভঙ্কর, ‘রাস্তা দখল’-এ মদত কাদের!

 

 

 

Related articles

বিশ্বকাপে শুরু ইয়ামাল শো, সৌদি আরবকে হারিয়ে ছন্দে ফিরল স্পেন

ফিফা বিশ্বকাপের(FIFA World Cup) গ্রুপ পর্বের ম্যাচে সৌদি আরবকে ৪-০ গোলে হারাল স্পেন(Spain)। জোড়া গোল করেন মিকেল ওয়ারজাবাল।...

বেঙ্গল টি২০ লিগের ফাইনালে ইডেনে ক্রীড়ামন্ত্রী, সৌরভ-ঝুলনদের সঙ্গে বৈঠক শেষে কী জানালেন?

বেঙ্গল টি২০ লিগের (Bengal T20 League) ফাইনাল ম্যাচের দিন ইডেনে এলেন রাজ্যের ক্রীড়া ও যুব কল্যাণমন্ত্রী ইন্দ্রনীল খাঁ(Indranil...

ভাঙা পাঁজর-ফুসফুসে চোট নিয়ে হাসপাতালের বেড থেকে নিট পরীক্ষাকেন্দ্রে সৃষ্টি 

ভাঙা পাঁজর, ফুসফুসে গুরুতর চোট, আর তীব্র শারীরিক যন্ত্রণা— কোনও কিছুই দমাতে পারল না তাঁর অদম্য ইচ্ছাশক্তিকে। চিকিৎসকদের...

‘টোটাল ফুটবল’, উৎপল সিনহার কলম

টোটাল ফুটবলের মৃত্যু নেই। রূপকথা নয়, এটা একটা দর্শন। যতদূর জানা যায় এই দর্শনের স্রষ্টা রাইনাস মিশেল। ১৯৭৪...