Monday, June 22, 2026

ফের দেশের সেরা বাংলা! মহিলাদের মালিকানাধীন ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ শীর্ষে, রিপোর্ট কেন্দ্রের

Date:

Share post:

দেশের অর্থনীতির একপ্রকার ‘অক্সিজেন’ অতিক্ষুদ্র, ক্ষুদ্র এবং মাঝারি শিল্পক্ষেত্র (এমএসএমই)। ভারতের মোট জাতীয় উৎপাদন (জিডিপি)র কমপক্ষে ৩০ শতাংশ এই ক্ষেত্র থেকে আসে এবং মোট রফতানির ৪৫ শতাংশের বেশি দায়িত্ব নেয় এই জাতীয় সংস্থাগুলি। এবার ভারত সরকারের সংশ্লিষ্ট মন্ত্রক দ্বারা প্রকাশিত MSME বার্ষিক রিপোর্ট জানাচ্ছে ২০২৩-২৪ সালে পশ্চিমবঙ্গ, মহিলাদের মালিকানাধীন ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগের ল্যান্ডস্কেপে শীর্ষ স্থান দখল করে নিয়েছে, যা শিল্প ক্ষেত্রে বাংলার জন্য গৌরবের।

এই মর্মে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের সোশ্যাল হ্যান্ডেলে লেখেন, ”দেবীপক্ষের প্রাক্কালে ঘোষণা করতে পেরে আমি গর্বিত যে ভারত সরকারের MSME মন্ত্রক দ্বারা প্রকাশিত MSME বার্ষিক প্রতিবেদনে ২০২৩-২৪ সালে পশ্চিমবঙ্গ মহিলাদের মালিকানাধীন ল্যান্ডস্কেপে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ (এমএসএমই) শীর্ষ স্থান গ্রহণ করেছে। বাংলা সারা দেশের মধ্যে মহিলাদের মালিকানাধীন সমস্ত MSME-তে প্রথম স্থান অধিকার করেছে, যা পরিসংখ্যানগত ভাবে ২৩.৪২%৷”

আরও পড়ুন- ১০ দিনের মধ্যে নিষ্পত্তি করতে হবে কুন্তল ঘোষের জামিন মামলার, নিম্ন আদালতকে নির্দেশ সুপ্রিম কোর্টের

তিনি আরও লেখেন, ”এই চিত্রটি নারী ক্ষমতায়নে পশ্চিমবঙ্গের প্রগতিশীল দৃষ্টিভঙ্গি তুলে ধরে এবং রাজ্যের অর্থনৈতিক উন্নয়নে তারা যে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেটা প্রকাশ করে।”

 

 

 

 

 

Related articles

ব্যাঙ্কে অ্যাকাউন্ট ফ্রিজের চিঠি দেওয়ায় শোকজ! জবাবে পাল্টা তৃণমূলকেই দায়ী করলেন অরূপ 

শোকজের জবাবে এবার দলকেই কাঠগড়ায় তুললেন তৃণমূল নেতা অরূপ বিশ্বাস (Arup Biswas)। কোষাধ্যক্ষ থাকা সত্ত্বেও, তহবিলের টাকা কোন...

বিশ্বকাপে শুরু ইয়ামাল শো, সৌদি আরবকে হারিয়ে ছন্দে ফিরল স্পেন

ফিফা বিশ্বকাপের(FIFA World Cup) গ্রুপ পর্বের ম্যাচে সৌদি আরবকে ৪-০ গোলে হারাল স্পেন(Spain)। জোড়া গোল করেন মিকেল ওয়ারজাবাল।...

বেঙ্গল টি২০ লিগের ফাইনালে ইডেনে ক্রীড়ামন্ত্রী, সৌরভ-ঝুলনদের সঙ্গে বৈঠক শেষে কী জানালেন?

বেঙ্গল টি২০ লিগের (Bengal T20 League) ফাইনাল ম্যাচের দিন ইডেনে এলেন রাজ্যের ক্রীড়া ও যুব কল্যাণমন্ত্রী ইন্দ্রনীল খাঁ(Indranil...

ভাঙা পাঁজর-ফুসফুসে চোট নিয়ে হাসপাতালের বেড থেকে নিট পরীক্ষাকেন্দ্রে সৃষ্টি 

ভাঙা পাঁজর, ফুসফুসে গুরুতর চোট, আর তীব্র শারীরিক যন্ত্রণা— কোনও কিছুই দমাতে পারল না তাঁর অদম্য ইচ্ছাশক্তিকে। চিকিৎসকদের...