Monday, April 6, 2026

বন্যা-ভূমিধসে বিধ্বস্ত নেপাল, লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা

Date:

Share post:

একদিকে বন্যা আর তার জেরে ভূমিধসের জোড়া ফলায় বিপর্যস্ত নেপাল (Nepal Flood Situation update)। বাড়ছে মৃত্যু মিছিল। শেষ খবর পাওয়া পর্যন্ত সংখ্যাটা প্রায় আড়াইশো ছুঁই ছুঁই, আহত ১৫০ জনের বেশি। এছাড়া অন্তত ২৯ জন এখনও নিখোঁজ বলে জানিয়েছে প্রশাসন। জোর কদমে উদ্ধারে অভিযান চলছে। বন্যাদুর্গত বিভিন্ন এলাকা থেকে মানুষজনকে নিরাপদে সরিয়ে নেওয়ার কাজ চলছে। প্রশাসনিক সূত্রে খবর ভারী বৃষ্টিপাতের কারণে একের পর এক অঞ্চল তলিয়ে গিয়েছে বন্যার জলে। প্রাণ বাঁচাতে ঘরবাড়ি ছেড়ে অসহায় অবস্থায় দিনযাপন করছেন কাঠমান্ডুর বাসিন্দারা। নেপালের আবহাওয়া অফিস বলছে, গত কয়েকদিনে যে দেশে প্রায় ৩২২ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত হয়েছে।

স্থানীয় বাসিন্দাদের মতে, ১৫ থেকে ২০ বছর আগে এমন ভয়াবহ বন্যা হয়েছিল নেপালে। হাওয়া অফিসের অফিসের কর্তারা বলছেন, জুনের প্রথম থেকে শুরু হওয়া এবারের বর্ষার মরশুমে গড়ের তুলনায় অনেক বেশি বৃষ্টিপাত হচ্ছে নেপালে। এতেই আকস্মিক বন্যা এবং ভূমিধস। টানা বৃষ্টিতে গত বৃহস্পতিবার থেকে বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে নেপালে।  বন্যা ও ভূমিধসে বিধ্বস্ত হয়েছে বহু ঘরবাড়ি। নেপাল পুলিশ জানিয়েছে, বন্যার কারণে বিদ্যুৎ বিচ্ছিন্ন দেশের প্রায় এক তৃতীয়াংশ এলাকা। রাজধানী কাঠমান্ডুর সঙ্গে সংযুক্ত জাতীয় সড়কগুলোসহ দেশব্যাপী প্রায় সব সড়কই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে বলে জানা গিয়েছে।

 

Related articles

ভোটার তালিকায় নাম না থাকায় আত্মঘাতী! মানুষের চূড়ান্ত অনিশ্চয়তা, দাবি তৃণমূলের

প্রতিদিন নতুন নতুন এলাকা। মানুষের আতঙ্ক ও উদ্বেগের ছবিটা সেই এক। প্রতিদিন অন্তত একজন করে সহনাগরিকের প্রাণনাশের ঘটনা...

প্রয়াত প্রবীণ হৃদরোগ বিশেষজ্ঞ: শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর

পূর্ব ভারতের চিকিৎসা জগতের এক মহীরুহের পতন। রবিবার দক্ষিণ কলকাতার বালিগঞ্জ প্লেসের বাসভবনে ১০৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস...

সোমে ঝোড়ো হাওয়া, হালকা বৃষ্টি: মঙ্গল থেকে আবহাওয়ার অবনতি

নতুন করে নিম্নচাপ অক্ষরেখার কারণে ফের একবার দুর্যোগের কবলে গোটা বাংলা। তেলেঙ্গানা থেকে ছত্তিশগড় পর্যন্ত নিম্নচাপ প্রসারিত থাকলেও...

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...