Saturday, June 13, 2026

দলে টানতে মরিয়া ‘শূন্য’ CPIM, মহিলার অনুমতি ছাড়াই প্রচ্ছদে ছবি!

Date:

Share post:

রংহীন অরাজনৈতিক মিছিলের প্রথম সারিতে দেখা যাচ্ছে সিপিএমের রাজ্য সম্পাদক থেকে শুরু করে প্রথম সারির নেতৃত্বকে। কিন্তু পতাকা নিয়ে যাওয়ার সাহস হচ্ছে না তাঁদের। যে কোনও রংহীন বিক্ষোভকেই নিজেদের দিকে টানতে মরিয়া তাঁরা। আর সেই করতে গিয়েই একেবারে হাটে হাঁড়ি ভেঙে গিয়েছে। সিপিএমের (CPIM) নতুন বই ‘মেয়েদের লড়াই’-এ যাঁর ছবি প্রচ্ছদ হিসেবে ব্যবহার করা হয়েছে, তিনি দলের কেউ নন। শুধু তাই নয়, যে ছবি ছাপা হয়েছে সেটা সিপিএমের কোনও মিছিলই নয়, জানাচ্ছেন খোদ যাঁর ছবি সেই নেহা চক্রবর্তী ((Neha Chakraborty)। ভোটের রাজনীতিতে শূন্য। তাই যে কোনও আন্দোলনকারীর ছবি প্রচ্ছদে বা পোস্টারে অনুমতি ছাড়া ছাপিয়ে দেওয়া হচ্ছে। বইয়ের প্রচারে পোস্টার প্রকাশ করেছে (CPIM)। সেখানে দেখা যাচ্ছে, একটি মেয়ের মুষ্টিবদ্ধ উত্তোলিত হাত। কিন্তু যাঁর ছবি ছাপা হয়েছে, তাঁর অনুমতিটুকু নেয়নি আলিমুদ্দিন। এই ঘটনা নিজের ফেসবুক পেজে লিখেছেন নেহা চক্রবর্তী। তিনি লিখছেন,
“আমি সিপিএম পার্টির সঙ্গে যুক্ত নই এটা সকলের কাছে পরিষ্কার হওয়া দরকার প্রথমেই। সিপিএমের প্রকাশনায় আমার ছবি দিয়েছে, দিতেই পারেন কারণ আন্দোলনের যেকোনো ছবি আমি “own” করিনা সেটা আমার ছবি হলেও,তবে উল্লেখ্য পার্টির লোকজন আমাকে আমার ছবির বিষয় একটুও “অবগত” অবধি করার প্রয়োজন বোধ করেননি। যে মিছিলের ছবি তারা ব্যবহার করেছেন সেটাও সিপিএম এর মিছিল না এটাও জানা দরকার। ফলত আমার ও আমার পরিচিত, অপরিচিতদের বইয়ের প্রচ্ছদের হোয়াটস অ্যাপ স্ট্যাটাস দেখে “হঠাৎ চমকের” মতন বিষয়টা হয়েছে।একে একে লোকজনকে বোঝাতে হচ্ছে যে আন্দোলন আমরা করি বা করছি দীর্ঘদিন ধরে, সেটায় কোনোও পার্টিরই ব্যাক সাপোর্ট নেই।”
https://www.facebook.com/share/p/xPMzyADKpmBh7rZR/?mibextid=oFDknk

শূন্য সিপিআইএম স্বচ্ছ আন্দোলনকে ব্যবহার করে নিজের দলে লোক টানতে চায়। কিন্তু বুদ্ধিমান বাঙালি ওঁদের ফাঁদে পা দিচ্ছে না।







Related articles

জাপান, নেপালের পরে চিন! নিষিদ্ধ হল ভারতের লাল লঙ্কা

মার্কিন চাপে ভারতের বৈদেশিক বাণিজ্য ২০২৫ সাল থেকে ব্যাপকভাবে ধাক্কা খাওয়ার পর ভারতে উৎপাদিত কৃষিজ দ্রব্যই অর্থনীতির জন্য...

বিধানসভার সই ইস্যু: নোটিশ, তলব একের পর এক তৃণমূল বিধায়ককে

বিধানসভায় তৃণমূল বিধায়কদের সই জাল ইস্যুতে বৃহস্পতিবার রাতেই জিজ্ঞাসাবাদের সম্মুখিন হয়েছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

হেরোদের দলে টিকতে গেলে কলিজার প্রয়োজন হয়: কাকে তীব্র খোঁচা ঋতব্রত-জায়া দূর্বার!

তৃণমূলের হাত থেকেই রাজ্যের ক্ষমতা যেতেই, বেসুরো দলের বিধায়করা। সেই তালিকায় শীর্ষে নাম উলুবেড়িয়ার বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata...

তৃণমূলের নতুন পদাধিকারী ঘোষণা: মহিলা সভানেত্রী হলেন আলিফা আহমেদ

বিধানসভা থেকে সংসদে তৃণমূলের অন্দরে বিদ্রোহের জেরে সব কমিটি ভেঙে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন কমিটি গঠন করেছিলেন।...