Friday, June 26, 2026

মেয়েটির যন্ত্রণার মুখ! আর জি করে মূর্তি উন্মোচনকে ভর্ৎসনা কুণালের

Date:

Share post:

আর জি কর মামলার শুনানিতে সুপ্রিম কোর্ট (Supreme Court) নির্যাতিতা চিকিৎসকের পরিচয় প্রকাশ নিয়ে গুগলকে (Google) পর্যন্ত সংশোধনের নির্দেশিকা জারি করেছে। কোনওভাবে তাঁর অসম্মানে রাজ্য পুলিশ তথা সব ধরনের সমাজকে সতর্ক করা হয়েছে। সেখানে নির্যাতিতার যন্ত্রণাকাতর মুখকে আর জি করের চিকিৎসকরাই ‘উৎসব পালনে’র মতো করে তুলে ধরলেন মহালয়ার (Mahalaya) দিন। চিকিৎসকদের এই কীর্তিতে তাঁদের দায়িত্ববোধ নিয়ে প্রশ্ন তুললেন প্রাক্তন তৃণমূল সাংসদ কুণাল ঘোষ। সুপ্রিম কোর্ট ও দেশের গাইডলাইনও স্মরণ করিয়ে দিলেন তিনি।

বুধবার, মহালয়ার দিন আর জি কর প্রাঙ্গনে (R G Kar Hospital) অভয়ার মূর্তি উন্মোচন করা হয় জুনিয়র চিকিৎসকদের উদ্যোগে। আর সেই মূর্তি প্রতীকী হিসাবে তুলে ধরে যন্ত্রণা কাতর এক নারীর ছবি। আদতে এভাবে মূর্তি বসানো যে সুপ্রিম কোর্টের (Supreme Court) মূল উদ্দেশ্যের পরিপন্থী, মনে করিয়ে কুণালের দাবি, “তিলোত্তমার নামে এই মূর্তিটি বসানো সুপ্রিম কোর্টের বক্তব্যের স্পিরিটের পরিপন্থী। কোনো দায়িত্বশীল ব্যক্তি এটা করতে পারেন না। শিল্পের নামেও না।”

আর জি করের ঘটনায় গোটা বাংলা সরব হয়েছে। সাধারণ মানুষ থেকে রাজ্য সরকার পর্যন্ত বিচারের দাবি জানিয়েছে। এই পরিস্থিতিতে নির্যাতিতার এই ধরনের মূর্তি তৈরি নিয়ে প্রশ্ন তুলে কুণাল বলেন, “প্রতিবাদ, ন্যায়বিচারের দাবি থাকবেই। কিন্তু মেয়েটির যন্ত্রণার মুখ দিয়ে মূর্তি ঠিক নয়। নিগৃহীতার ছবি, মূর্তি, নামে দেশে গাইডলাইন (guideline) আছে।”

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...