Thursday, April 9, 2026

‘জাগোবাংলা’র উৎসব সংখ্যার রাজনৈতিক গুরুত্ব অপরিসীম : শোভনদেব

Date:

Share post:

পিতৃপক্ষের অবসান আর দেবীপক্ষের মাহেন্দ্রক্ষণে মহালয়ার দুপুরে নজরুল মঞ্চে ‘জাগোবাংলা’ উৎসব সংখ্যা প্রকাশের সঙ্গেই উদ্বোধন হল মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় ও সুরে গানের অ্যালবাম ‘অঞ্জলি’র। মোট ১০টি গান রয়েছে এই অ্যালবামে।

এই প্রসঙ্গে ‘জাগোবাংলা’র সম্পাদক শোভনদেব চট্টোপাধ্যায় বলেন, এর যেমন রাজনৈতিক গুরুত্ব আছে তেমনি সাম্প্রতিক ঘটনাবলীর সঙ্গে যোগাযোগ রাখতে পারবেন। আমাদের পত্রিকার সঙ্গে যে কোনওভাবে যুক্ত হন।‌ রাজ্যের দায়-দায়িত্ব সামলানোর পাশাপাশি সাহিত্য, সঙ্গীত, শিল্পে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশেষ আগ্রহ রয়েছে, তা আর বলার অপেক্ষা রাখে না।

প্রসঙ্গত, পুজোর আবহে বাঙালির গানের নস্টালজিয়া আজও চিরন্তন। এই দুই মিলে এবার দেবীপক্ষের সূচনায় প্রকাশিত হল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায়-সুরে বাংলার বিশিষ্ট শিল্পীদের কণ্ঠে গান।শোভনদেব বলেন, মুখ্যমন্ত্রী আমায় নতুন দায়িত্ব দিয়েছেন ।আমি সেই দায়িত্ব পালন করার চেষ্টা করছি । আশা করি ‘জাগো বাংলা’ আপনাদের কাছে সঠিক তথ্য পৌঁছে দিতে সক্ষম হচ্ছে।









Related articles

সংঘর্ষবিরতি লঙ্ঘন ইজরায়েলের, ফের হরমুজ বন্ধ করল ইরান 

পশ্চিম এশিয়ার আকাশে ফের অশান্তির কালো মেঘ। সংঘর্ষবিরতির ২৪ ঘণ্টার মধ্যেই ফের লেবাননে হামলা(Attack on Lebanon)। শক্তিশালী বিস্ফোরণে...

বৃহস্পতির সকাল থেকে অসম-কেরল-পুদুচেরিতে চলছে ভোটগ্রহণ, নজরে তিন রাজ্যের উপনির্বাচনও 

উত্তর-পূর্বাঞ্চলের রাজ্য অসম (Assam Election) এবং দক্ষিণ ভারতের কেরলের (Kerala Election) পাশাপাশি বৃহস্পতিবার কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরিতে (Puducherry assembly...

নির্বাচনী প্রচারে আজ ৪ জনসভা মমতার, দুপুরে পদযাত্রা বরানগর কেন্দ্রে

বাংলার বিধানসভা নির্বাচন (West Bengal Assembly Election) যতই এগিয়ে আসছে ততই প্রচারের ঝাঁঝ বাড়াচ্ছেন তৃণমূল সুপ্রিমো। বুধবার নিজের...

বাংলাকে ভেঙে বিক্রি করার চক্রান্ত! শ্রীরামপুরের সভা থেকে মোদি-শাহকে তোপ মমতার 

এসআইআরের নামে বাংলাকে টার্গেট! আবার বাংলাকে ভাগ করার চক্রান্ত! বাংলায় বিভাজনের রাজনীতি করে নতুন রাজ্য তৈরির খেলা শুরু...